দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩
২৬১
বার পঠিত
দৌলতপুরে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
কুষ্টিয়ার দৌলতপুরে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আকুল বিশ্বাস ওরফে আকুল (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দিবাগত রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ভাগজোত নীচপাড়া এলাকার মৃত আয়াতুল্লাহ বিশ্বাসের ছেলে। র্যাব সূত্র জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের অভিযানিক দল দৌলতপুর উপজেলার ভাগজোত বাজার এলাকায় অভিযান চালায়। এসময় জিআর মামলার ৫৯৪/১০ পেনাল কোড ১৮৬০ এর ৩০৪(ক) ধারার মামলার ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতাক আসামি আকুল বিশ্বাস ওরফে আকুলকে গ্রেফতার করা হয়। আরও পড়ুনঃ ভেড়ামারায় কাঁঠালপাতা পাড়তে গিয়ে প্রাণ হারালেন ব্যবসায়ী যার দৌলতপুর থানার মামলা নং-৯, তারিখ ০৮/১২/২০১০, সেশন ১৫৬/১৩। পরে তাকে দৌলতপুর থানায় সোপর্দ করা হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আকুল বিশ্বাস ওরফে আকুল (৫৫) কে গ্রেফতার করেছে র্যাব।
বুধবার দিবাগত রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে ভাগজোত নীচপাড়া এলাকার মৃত আয়াতুল্লাহ বিশ্বাসের ছেলে।
র্যাব সূত্র জানায়, র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ ইলিয়াস খানের নেতৃত্বে র্যাবের অভিযানিক দল দৌলতপুর উপজেলার ভাগজোত বাজার এলাকায় অভিযান চালায়। এসময় জিআর মামলার ৫৯৪/১০ পেনাল কোড ১৮৬০ এর ৩০৪(ক) ধারার মামলার ৫ বছরের সশ্রম কারাদন্ড ও ২৫ হাজার টাকা অর্থদন্ডপ্রাপ্ত পলাতাক আসামি আকুল বিশ্বাস ওরফে আকুলকে গ্রেফতার করা হয়।