আপডেট টাইম :
০৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০২৪
২৭৪
বার পঠিত
দৌলতপুরে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক
কুষ্টিয়ার দৌলতপুরে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মো. সুজন হোসেন (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ। রবিবার (০৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামের সেন্ট্রাল কবরস্থান এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করতে গিয়ে দৌলতপুর গ্রামের জনৈক শফি মিস্ত্রির বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে পুলিশ তাকে আটক করে। আটককৃত সুজন হোসেন দৌলতপুর উপজেলার সাহেব বাজার কান্দিরপাড়া এলাকার মৃত সেন্টু বিশ্বাসের ছেলে। জানা যায়, দৌলতপুর থানার এসআই (নিরস্ত্র) মো. তুষার রায়হান ও তার সহ-সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অংশ নিয়ে ৩৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ সুজনকে আটক করেন। আরও পড়ুনঃ ইসরায়েলে অস্ত্র দেওয়া বন্ধ করতে বললেন ম্যাখোঁ এ বিষয়ে দৌলতপুর থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কুষ্টিয়ার দৌলতপুরে ৩৫ বোতল ফেন্সিডিলসহ মো. সুজন হোসেন (২৩) নামের এক মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।
রবিবার (০৬ অক্টোবর) বেলা সাড়ে ১২ টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামের সেন্ট্রাল কবরস্থান এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান ডিউটি করতে গিয়ে দৌলতপুর গ্রামের জনৈক শফি মিস্ত্রির বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে পুলিশ তাকে আটক করে।
আটককৃত সুজন হোসেন দৌলতপুর উপজেলার সাহেব বাজার কান্দিরপাড়া এলাকার মৃত সেন্টু বিশ্বাসের ছেলে। জানা যায়, দৌলতপুর থানার এসআই (নিরস্ত্র) মো. তুষার রায়হান ও তার সহ-সঙ্গীয় ফোর্স মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অংশ নিয়ে ৩৫ বোতল ফেন্সিডিল ও একটি মোটরসাইকেলসহ সুজনকে আটক করেন।
এ বিষয়ে দৌলতপুর থানায় আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।