ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে সারাদেশে বিএনপি-জামাতের ডাকা অবরোধের নামে সহিংসতা ও বিশৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা যুবলীগ।

৩১ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলা যুবলীগের উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

দৌলতপুর থানা বাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলা বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে থানার সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

। সংক্ষিপ্ত সমাবেশে দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বলেন, বিএনপি-জামাত একটি সন্ত্রাসী ও নৈরাজ্যবাদী সংগঠন। সারা দেশে তাদের চালানো তাণ্ডবই তার প্রমাণ। তাই এই সন্ত্রাসী দলকে আর কোনো রকম ছাড় দেওয়ার সুযোগ নেই। এখন থেকে তাদের সকল কর্মকাণ্ডকে রাজপথে থেকে কঠোরভাবে মোকাবেলা করবে দৌলতপুর উপজেলা যুবলীগ।

বিএনপি’র সন্ত্রাসীদের হাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও দেশের স্বাধীন গণমাধ্যম কর্মীদের ওপর যে নির্মম ও বর্বর হামলা চালানো হয়েছে তারও তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চন্দ্রনাথ ধামে উন্মোচন হয়নি সম্ভাবনার দুয়ার

error: Content is protected !!

দৌলতপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপডেট টাইম : ০৯:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :