ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে মেলার নামে চলছে জুয়া ও অশ্লীল নৃত্যঃ প্রশাসন নিরব

কুষ্টিয়ার দৌলতপুরে বৈশাখী মেলার নামে চলছে জুয়ার জমজমাট আসর এবং মেয়েদের অশ্লীল ও নগ্ন নৃত্য। পুলিশকে ম্যানেজ করে স্থানীয় প্রভাবশালীরা এসব মেলা ও জুয়া খেলার আসর বসাচ্ছেন বলে জানা গেছে। উপজেলার চকদৌলতপুর, দৌলতখালী, রিফাইতপুর ও ফিলিপনগর আবেদের ঘাট সহ বিভিন্ন এলাকায় মেলার নামে জুয়ার আসর বসানো হয়েছে এবং গভীর রাতে চলে নগ্ন নৃত্য।

জানাগেছে, দৌলতপুর থানার অদূরে চকদৌলতপুর গ্রামের একটি আমবাগানে স্থানীয় এক ইউপি সদস্যর নেতৃত্বে স্থানীয় প্রভাবশালীরা দৌলতপুর থানা পুলিশকে ম্যানেজ করে মেলার নামে জুয়ার আসর এবং গভীর রাতে মেয়েদের দিয়ে নগ্ন ও অশ্লীল নৃত্য চালানো হচ্ছে।

গত ৩দিন ধরে এমন অবৈধ ও অশ্লীল কর্মকান্ড চললেও পুলিশ সেখানে উপস্থিত থেকে নীরবতা পালন করে এবং নগ্ন নৃত্য উপভোগ করেন।

এরআগে একইভাবে রিফাইতপুর বাজারের পাশে টিকিট কেটে চালানো হয় এমন অশ্লীল কর্মকান্ড। এছাড়াও প্রতিদিন বিকেল হলেই ফিলিপনগর আবেদের ঘাট সংলগ্ন পদ্মার চরে বসে জুয়া খেলার জমজমাট আসর।

একাধিক স্থানে জুয়ার আসর বসলে পদ্মার চরে ঘুরতে যাওয়া সাধারণ মানুষ জুয়াড়িদের খপ্পড়ে পড়ে হচ্ছেন সর্বশান্ত। এনিয়ে একাধিকবার হাতাহাতির ঘটনা ঘটলেও পুলিশ গিয়ে তা শান্ত করেছে।

তবে জুয়া খেলা বন্ধের নির্দেশ দেয়নি বলে জানাগেছে। একইভাবে দৌলতপুরের বিভিন্ন এলাকায় মেলার নামে জুয়া খেলায় অংশ নিতে ও গভীর রাতে তরুনীদের নগ্ন নৃত্য উপভোগ করতে উঠতি বয়সীরা ছুটে যাচ্ছে সেখানে। বাড়ি ফিরছেন সর্বস্ব খুইয়ে।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, দৌলতপুরে কোথাও মেলা চলছে না।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দৌলতপুরে মেলার নামে চলছে জুয়া ও অশ্লীল নৃত্যঃ প্রশাসন নিরব

আপডেট টাইম : ০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :