ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে মাদক ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

কুষ্টিয়ায় দৌলতপুরে মাদক ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগজোত কাস্টম মোড়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার ঈদের দিন দুপুর ১২টার দিকে সীমান্তের শীর্ষ মাদক ব্যবসায়ী আক্কাস বিশ্বাস ও হানিফের মধ্যে মাদক বিক্রয়ের পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দু’জনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে।

সংঘর্ষে দু’পক্ষের ১০-১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর হামলা চালায়। হামলায় ধারালো অস্ত্রের আঘাতে মাদক ব্যবসায়ী আক্কাস বিশ্বাস (৫০) এবং প্রতিপক্ষ অপর মাদক ব্যবসায়ী হানিফ (৪০) ও তার ছোট ভাই বিল্লাল হোসেন (৩৫) আহত হয়। এরা একই এলাকার মৃত রণজিত বিশ্বাস ও ওহাবের ছেলে। আহতদের মধ্যে বিল্লাল হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি দু’জন দৌলতপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। সংঘর্ষের বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান সিরাজ মণ্ডল জানান, মাদক ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছে।তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হামলা ও সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, পাওনা টাকা নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দৌলতপুর থানায় মামলা হয়েছে। তবে কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।

উল্লেখ্য, সীমান্ত এলাকার শীর্ষ মাদক ব্যবসায়ী আক্কাস বিশ্বাসের বিরুদ্ধে মাদক ব্যবসা ও স্ত্রী হত্যাসহ একাধিক হত্যা মামলা রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

error: Content is protected !!

দৌলতপুরে মাদক ব্যবসা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩

আপডেট টাইম : ০৮:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :