ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিক পলাতক

কুষ্টিয়ার দৌলতপুরে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।১৯ এপ্রিল, শুক্রবার রাত ১১ টার দিকে উপজেলার আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে লাভলী আক্তার কান্তা (৩৫) নামে ওই প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটেছে।

এ ঘটনার পর পরই ক্লিনিক মালিক ও পরিচালক আব্দুল লতিব ক্লিনিক বন্ধ করে গা ঢাকা দিয়েছে। (২০ এপ্রিল,) শনিবার  ওই ক্লিনিকে গিয়ে তালা ঝুলতে দেখা গেছে। নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিজারিয়ান অপারেশনের মাধ্যমে লাভলী আক্তার কান্তার সন্তান প্রসব করানো হয়।

পরে প্রসূতির অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে রক্ত শূন্যতা দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে শুক্রবার রাতে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিন্তু হাসপাতালে নেওয়ার পথে প্রসূতির মৃত্যু হয়।মৃত লাভলী আক্তার কান্তা উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের আসাদ মিস্ত্রির স্ত্রী।

নিহতের স্বামী আসাদ অভিযোগ করে বলেন, আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিকে ভুল চিকিৎসায় আমার স্ত্রী মারা গেছে। একই ঘটনা এর আগেও ঘটেছে। ভুল চিকিৎসায় স্ত্রীর মৃত্যুতে তিনি সুষ্ঠু বিচার ও ক্লিনিক মালিকের শান্তির দাবি করেন।ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আমার কাছে এ ধরনের অভিযোগ কেউ করেনি।

অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য, অবৈধ ও অনুমোদনহীন আল্লারদর্গা বিশ্বাস ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে একই ঘটনা বার বার ঘটলেও প্রশাসন শক্ত পদক্ষেপ না নেয়ায় ক্লিনিক মালিক পার পেয়ে যাচ্ছেন বলে ভুক্তভোগীদের অভিযোগ। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি তাদের।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দৌলতপুরে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিক পলাতক

আপডেট টাইম : ০৫:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ এপ্রিল ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :