ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানের নামে ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস এর  সন্তান রকিবুল হাসান রাজনসহ তার আরো তিন ভাইয়ের বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক ও মিথ্যা মামলার প্রতিবাদে দৌলতপুর উপজেলা বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্ম সংসদের ব্যানারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টার সময় দৌলতপুর উপজেলা বাজারের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তরা তাদের বক্তব্যে উল্লেখ্য করেন, গত ১৩ অক্টোবর উপজেলার হোগলবাড়ীয়া ইউপি’র বিসিকে বাজারে ওই এলাকার প্রভাবশালী নূরে সলেমানের লোকজন মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে অতর্কিতভাবে খোরশেদ আলমের বাড়ীর আঙ্গিনায় গিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। তার বাড়ীতে গিয়ে আসবাবপত্র ভাঙ্গচুর ও লুটপাটসহ খোরশেদ ও তার ছেলে ইমরানকে মারাত্বকভাবে আহত করে।

সেসময় বীর মুক্তিযোদ্ধা কাউছার আলী বিশ্বাস এর ছেলে ও খোরশেদ আলমের জামায় রকিবুল হাসান রাজন ঘটনাটি জানার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়ে নূরে সলেমানের লোকজনকে সংঘর্ষ বন্ধ করার জন্য অনুরোধ করে। কিন্তু তারা অনুরোধ না শুনে রাজনের উপরে চালায় অমানবিক অত্যাচার। এসময় নূরে সলেমানের লোকজন ঘটনাস্থল থেকে রাজনকে টেনে হিঁচড়ে বিসিকে বাজারে নিয়ে মারধর শুরু করে। যেটা বিসিকে বাজারের বিভিন্ন দোকানের সিসিটিভি ফুটেজের পর্যালোচনা করলেই ঘটনার সত্যতা পাওয়া যাবে। পুলিশ আহত অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পরে পুলিশ নূরে সলেমানের লোকজনের নিকট থেকে অবৈধ সুবিধা গ্রহন করে পরবর্তীতে ঘটনাটির সুষ্ঠ তদন্ত না করেই বীর মুক্তিযোদ্ধার সন্তান রাজনকেই উল্টো মিথ্যো মামলা দিয়ে তাকে প্রধান আসামী করে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করে। এঘটনায় রাজনের অপর তিনভাইসহ মোট আট জনের নামে উক্ত মামলায় আসামী করা হয়।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আসমত মাষ্টার, হযরত আলী, আজিম উদ্দিন, চাঁন মহাম্মদ, নিজাম উদ্দিন, কাউছার আলী বিশ্বাস, দৌলতপুর মুক্তিযোদ্ধার সন্তান সংসদের সহ-সভাপতি সাইদুল ইসলাম ও মুক্তিযোদ্ধার সন্তান প্রজন্ম সংসদের সাধারন সম্পাদক আহসান হাবিব লেলিন, সাংঘঠনিক সম্পাদক সুজন আলী, তন্ময় ইসলাম প্রমূখ্য।মানববন্ধনে বক্তরা অবিলম্বে ঘটনাটি সুষ্ঠ ও নিরপেক্ষ তদন্ত করে প্রশাসনের উর্দ্ধতন কর্তৃপক্ষের নিকট এই মামলাটি প্রত্যাহারের দাবী জানান।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতিসংঘের এআই হ্যাকাথনে বিশ্বসেরা বাংলাদেশ, নেতৃত্বে বদলগাছীর নাফিউ

error: Content is protected !!

দৌলতপুরে বীর মুক্তিযোদ্ধার সন্তানের নামে ষড়যন্ত্রমুলক মামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০২:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :