ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে প্যান্টের পকেটে তল্লাশী করে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক-২

কুষ্টিয়ার দৌলতপুরে পুলিশের অভিযানে ১৫০০ পিস ইয়াবাসহ ২জন মাদক পাচারকারী আটক হয়েছে।

৩ আগষ্ট, রাত ১১টার দিকে উপজেলার হোসেনাবাদ এলাকায় অভিযান চালিয়ে ইউনুস (৩৫) ও শহিদুল ইসলাম (৩৩) নামে কক্সবাজার জেলার দুই মাদক পাচারকারীকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ১৫০০ পিস ইয়াবা।

আটক মাদক পাচারকারীরা কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার নিলা পশ্চিম বালুখালী গ্রামের নুরুল কবিরের ছেলে ইউনুস এবং উখিয়া উপজেলার বালুখালী গ্রামের আব্দুর শুকরের ছেলে শহিদুল ইসলাম।

দৌলতপুর থানা পুলিশ সূত্র জানায়, কুষ্টিয়া-প্রাগপুরগামী যাত্রীবাহী বাসে যাত্রীবেশে মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর থানার এস আই মেহেদি হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে হোসেনোবাদ এলাকায় বাসটির গতিরোধ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের আটক করে এবং তাদের প্যান্টের পকেটে তল্লাশী করে ১৫০০ পিস উদ্ধার করে। পরে তাদের থানা হেফাজতে নিয়ে জিঞ্জাবাদ করা হলে তারা মাদক পাচারের কথা স্বীকার করে।

দৌলতপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, কক্সবাজার এলাকার দু’জন মাদক পাচারকারীকে ১৫০০ পিস ইয়াবা সহ আটক করা হয়েছে। এঘটনায় মামলা হলে আজ শুক্রবার তাদের আদালাতের মাধ্যমে জেলাহাজতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সনাতন ধর্মাবলম্বীদের সম্পত্তি দখল করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ: স্বরাষ্ট্রমন্ত্রী

error: Content is protected !!

দৌলতপুরে প্যান্টের পকেটে তল্লাশী করে ১৫০০ পিস ইয়াবা উদ্ধার, আটক-২

আপডেট টাইম : ০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :