ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে পদ্মানদী ভাঙ্গন রোধে মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মানদী ভাঙ্গন রোধে মানববন্ধন করেছে পদ্মাপাড়ের মানুষ। বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলার মরিচা ইউনিয়নের ভূরকাপাড়া এলাকার পদ্মা নদীর পাড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন পদ্মা নদীটি লোকালয় থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ছিল। প্রতিবছর নদী ভাঙ্গনের কারণে পদ্মা নদীটি বর্তমানে লোকালয়ে এসে দাঁড়িয়েছে। হুমকির মুখে পড়েছে বিভিন্ন সরকারি স্থাপনমানসহ বাড়িঘর। গত এক সপ্তাহের ব্যবধানে নদীগর্ভে বিলীন হয়েছে প্রায় ৩০ বিঘা ফসলি জমি।

বক্তারা আরো বলেন, নদী ভাঙ্গন রোধে স্থানীয় সংসদ সদস্য সরওয়ার জাহান বাদশাহ পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সরকারি বরাদ্দ এনে কোটি কোটি টাকা ব্যায়ে জিও ব্যাগ ফেলার ব্যবস্থা করেছিলেন, সেটা তেমন কোনো কাজে আসেনি।

বরং অপরিকল্পিতভাবে জিও ব্যাগ ফেলার কারণে সেগুলোও নদী গর্ভে বিলীন হয়ে গেছে। তাই ওই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান ও বাড়িঘর সহ সরকারি স্থাপনা গুলো রক্ষার জন্য স্থায়ীবাধ নির্মাণের দাবী জানিয়েছেন নদী পাড়ের মানুষ।

পদ্মার ধারে এই মানববন্ধনে নদীর ভাঙ্গনে সর্বস্বান্ত হওয়া হাজারো  মানুষ অংশ নেই।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আবার অনির্দিষ্টকালের অবরোধ, সাজেক ছাড়ার আহ্বান পর্যটকদের

error: Content is protected !!

দৌলতপুরে পদ্মানদী ভাঙ্গন রোধে মানববন্ধন

আপডেট টাইম : ১১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :