ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

সারা দেশের ন্যায় কুষ্টিয়ার দৌলতপুরেও নানা আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩১ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে পান্তা উৎসব, বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।দৌলতপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ উৎসবে ১৪ এপ্রিল, রবিবার সকাল ৭.৩০টায় অনুষ্ঠিত হয় দৌলতপুর অফিসার্স ক্লাব চত্বরে পান্তা উৎসব। সকাল ৮.৩০টায় অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্র।

পান্তা উৎসব ও মঙ্গল শোভাযাত্রায় অংশ নেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, বাংলা নববর্ষ উদযাপন কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা ও আমন্ত্রিত সুধীজন।

মঙ্গল শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরের অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এ সময় নতুন বছরকে স্বাগত জানিয়ে সকলের মঙ্গলকামায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, হোগলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সেলিম চৌধুরী ও বাংলা নববর্ষ উদযাপন কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ।

শেষে দৌলতপুর উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে দেশ বরেণ্য শিল্পীবৃন্দ সংগীত পরিবেশন করেন। এরপর ঘোড়া ও মহিষের গাড়িতে চড়ে শোভাযাত্রায় অংশ নেন দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. এজাজ আহমেদ মামুন, বাংলা নববর্ষ উদযাপন কমিটির সভাপতি ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ক্ষমতার সমীকরণ বদলে দিতে পারে যে ১০ আসন

error: Content is protected !!

দৌলতপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

আপডেট টাইম : ০৫:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ১৫ এপ্রিল ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :