ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

‘ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে কুষ্টিয়ার দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে ৩১ জুলাই, বুধবার সকাল সাড়ে ১০টায় দৌলতপুর উপজেলা পরিষদের নব-নির্মিত মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ মো. রেজাউল হক চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সাল আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুজ্জামান (কামরুল), মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা জলি ও পিয়ারপুর ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ।আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সেকেন্দার আলী ও মৎস্য খামারি মো. মজিবর রহমান।

এ সময় বক্তারা মৎস্য সেক্টরে নিজেদের ও সরকারের সাফল্য তুলে ধরে বক্তব্য রাখেন। সভা পরিচালনা করেন, দৌলতপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ। আলোচনা শেষে দৌলতপুরের ৩ জন শ্রেষ্ঠ মৎস্য খামারির মাঝে পুরস্কার হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

দৌলতপুর উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য চাষি ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ম্যাচের কভেন্ট্রি, ইংল্যান্ডের ব্রুক—আরও যাঁরা আছেন দুর্ভাগাদের তালিকায়

error: Content is protected !!

দৌলতপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

আপডেট টাইম : ০৫:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :