ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে ক্ষতিগ্রস্থ পরিবার, রোগীদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুষ্টিয়ার দৌলতপুরে অগ্নিকান্ডে ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে নগদ অর্থ সহ ঢেউটিন এবং ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস সহ ৬টি জটিল রোগে আক্রান্ত রোগীদের মাঝে নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপস্থিত সুবিধাভোগীদের মাঝে নগদ অর্থ সহ ঢেউটিন ও চেক বিতরণ করা হয়। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার মো. ওবায়দুল্লাহর সভাপতিত্বে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. তৌফিকুর রহমান ও দৌলতপুর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল হান্নান।

দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় অগ্নিকান্ডে ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্থ ৬৯টি পরিবারের মাঝে নগদ ৩ হাজার করে টাকা, এক বান্ডিল করে ঢেউটিন এবং ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিস সহ ৬টি জটিল রোগে আক্রান্ত ৩৫ জন রোগীর মাঝে জনপ্রতি ৫০ হাজার করে ১৭ লক্ষ ৫০ হাজার টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

দৌলতপুরে ক্ষতিগ্রস্থ পরিবার, রোগীদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

আপডেট টাইম : ০৭:২৯ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০২৪
মোঃ জিয়াউর রহমান দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :