ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দৌলতপুরে উৎসব মুখর পরিবেশে রিফাইতপুর ইউনিয়নে পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে

কুষ্টিয়ায় ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে উৎসব মুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনের ৯টি কেন্দ্রে ৯ মার্চ, শনিবার সকাল ৮টা থেকে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোট গ্রহণ শুরু হয়।ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে মোট ভোটার রয়েছেন ২৫হাজার ৮৪৬ জন।

এরমধ্যে পুরুষ ভোটার ১৩ হাজার ২১২ জন এবং নারী ভোটার ১২ হাজার ৬৩৪ জন। বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে প্রশাসন তৎপর রয়েছেন। মোতায়েন করা হয়েছে ৩জন ম্যাজিস্ট্রেট ও এক প্লাটুন বিজিবি। পুলিশ, র‌্যাব ও আনসার সদস্যরা নির্বাচনি এলাকায় সার্বক্ষণিক টহলে রয়েছেন।সকাল থেকে নারী ও পুরুষ ভোটারদের লাইনে দাঁড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিতে দেখা গেছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে দিতে পেরে তারা সন্তোষ প্রকাশ করেছেন।

উপ-নির্বাচনে সাবেক চেয়ারম্যান মো. জামিরুল ইসলাম বাবু আনারস প্রতীকে, মো. আব্দুল মান্নান বিশ্বাস রানা ঘোড়া প্রতীকে, মো. ফারুক আলম পান্না মোটরসাইকেল প্রতীকে এবং মো. মেহেদী হাসান মাস্টার চশমা প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা প্রত্যেকেই জয়ের বিষয়ে শতভাগআশাবাদী বলে জানিয়েছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আইনের শাসনে দুই ধাপ এগিয়েছে বাংলাদেশ

error: Content is protected !!

দৌলতপুরে উৎসব মুখর পরিবেশে রিফাইতপুর ইউনিয়নে পরিষদের উপ-নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আপডেট টাইম : ০২:৫৩ অপরাহ্ন, শনিবার, ৯ মার্চ ২০২৪
জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :