ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

দূর্গাপূজায় মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব ও তৎপরতা

‘শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা’ এই শ্লোগান নিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
শুক্রবার ২০ অক্টোবর থেকে হিন্দু ধর্মাবলম্বীদের সব থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসব। এ বছর মাগুরা জেলার ৪ টি উপজেলা ও পৌরসভা এলাকায় সর্বমোট ৭০১ টি মন্ডপে দুর্গা উৎসব উদযাপিত হবে। আইন শৃঙ্খলার রক্ষার্থে প্রশাসনের পুলিশ বাহিনী ও অন্যান্য বাহিনীর পাশাপাশি, সার্বিক নিরাপত্তা পালনে রয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
প্রতি বছরের মতো এবছরও দুর্গাৎসবকে ঘিরে চারদিকে চলছে সাজ সাজ রব। ইতিমধ্যে শিল্পীরা মন্ডপগুলোতে প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন।
মাগুরায় পূজা মন্ডপগুলোতে নিরাপত্তার জন্য আনসার বাহিনীর সদস্যরা সদা প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং নিয়োজিত রয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী আনসার সদস্যরা পূজামন্ডপ গুলোতে সার্বিক নিরাপত্তার দায়িত্বপালন করবেন। প্রতিটি পূজা মন্ডপের অধিক গুরুত্বপূ্র্ণ পূজা মন্ডপে ১ জন পিসি, ১ জন এপিসি, ৪ জন পুরুষ আনসার ও ২ জন মহিলা আনসার সদস্যসহ ৮ জন দায়িত্ব পালন করবেন।
প্রতিটি গুরুত্বপূর্ণ ও সাধারণ পূজা মন্ডপে ১ জন এপিসি, ৩ জন পুরুষ আনসার ও ২ জন মহিলা আনসার সদস্যসহ ৬ জন দায়িত্ব পালন করবেন।
মাগুরা সদর উপজেলার ২৫৫ টি পূজা মন্ডপে ১৫৩৬ জন, শ্রীপুর উপজেলার ১৫১ টি পূজা মন্ডপে ৯২৮ জন, মহম্মদপুর উপজেলার ১২৭ টি পূজা মন্ডপে ৭৭৮ জন এবং শালিখা উপজেলায় ১৬৮ টি মন্ডপে ১০২২ জনসহ পুরো মাগুরা জেলার ৭০১টি পূজা মন্ডপে ৪২৬৪ জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা আইন শৃঙ্খলার দায়িত্ব পালন করবেন।
এছাড়া প্রতিটি উপজেলায় উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, উপজেলা প্রশিক্ষকসহ ১০ জনের একটি ভিজিলেন্স টিম থাকবে যারা মন্ডপগুলো তদারকি করার পাশাপাশি পূজা মন্ডপের ভেতরে ও বাইরে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত কার্যক্রম পর্যবেক্ষণ করবেন। যেকোনো ধরনের বিশৃঙ্খলতা প্রতিরোধে মাগুরা আনসার বাহিনী প্রস্তুত রয়েছেন এবং পূজা যাতে করে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় এজন্য আনসার বাহিনী সার্বক্ষনিক সজাগ রয়েছে।
মাগুরা পুলিশ লাইন্স মাঠ প্রাঙ্গণে দূর্গা পুজা ব্রিফিং এর সময় উপস্থিত ছিলেন, মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, মাগুরা জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ টিপু সুলতান গাজী সহ প্রমুখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কর্মী নেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, রয়েছে বৈশাখী ভাতাসহ নানা সুবিধা

error: Content is protected !!

দূর্গাপূজায় মাগুরা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর দায়িত্ব ও তৎপরতা

আপডেট টাইম : ০৫:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি :