ঢাকা , রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ওজোপাডিকোর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত Logo বাংলাদেশের আকাশে রহস্যময় আলোর ঝলকানি ঘিরে যা জানা যাচ্ছে Logo দেড় লাখ টাকার গাছ ৫০ হাজারে নিলাম Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন শুরু

দীর্ঘদিন পর জিয়া খাল খননে কৃষকরা খুশীঃ – এমপি ফরিদা ইয়াসমিন

ইসমাইল হোসেন বাবুঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচিত বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত (মহিলা) আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন বলেছেন, আজকে এই কর্মসূচি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারিক রহমান তার পিতা স্মৃতি বিজড়িত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের ভেড়ামারায় জিয়াখাল খনন কর্মসূচি। কৃষকের কথা চিন্তা করেই খাল খনন করেছিলেন জিয়াউর রহমান। কৃষকের উন্নতির কথা চিন্তু করেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছিলেন।

উদ্বোধনকালে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কৃষি উন্নয়নের লক্ষ্যে খাল খনন কর্মসূচি চালু করেছিলেন। তারই ধারাবাহিকতায় জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও খাল খনন কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছেন।

তিনি বলেন,এরপর যারা সরকারে এসেছেন তারা নদী-খাল খনন করেননি। তারা নদী-খাল দখল করেছেন। বিগত সরকারের সময়ে এ কার্যক্রম বন্ধ থাকায় অনেক খাল ভরাট হয়ে যায়। এতে বৃষ্টির পানি নিষ্কাশন ব্যাহত হয়, শুষ্ক মৌসুমে পানি সংকট তৈরি হয় এবং জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়।

আমাদের সরকার ক্ষমতায় আসার পর কৃষি খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং দেশকে আবারও সুজলা-সুফলা করে তুলতে খাল খনন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

আমি এলাকার উন্নয়নে যেকোনো কর্মকাণ্ডে আপনাদের সাথে আছি। আমি ক্ষমতার এমপি নই। আমি জনতার এমপি। জনগণের সেবার জন্যই মাননীয় প্রধান মন্ত্রী এই আসনটি আমাকে দিয়েছেন। আমি একটি আসনের এমপি হতে চেয়েছিলাম। কিন্তু আমার প্রতি আত্মা এবং বিশ্বাস রেখে ভালোবেসে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি আমাকে বৃহত্তর কুষ্টিয়ার ৭ টি আসনের এমপি হিসেবে দায়িত্ব দিয়েছেন।

এই দায়িত্ব একা সফল করা সম্ভব নয়। এখানে প্রশাসন, জনগণ ও দলীয় নেতৃবৃন্দর সহযোগিতা চাই। এখানকার মানুষ ১৭টি বছর ফ্যাসিস্ট সরকারের কারণে নির্যাতিত হয়েছে। এই নির্যাতনকে ভুলে যাবার জন্য সকলেই ঐক্যবদ্ধ ভাবে একই ছাতার নিচে বসে উন্নয়নের জন্য সিদ্ধান্ত নেব এবং এলাকার নানা কর্মকান্ড গুলো এগিয়ে নিয়ে যাব। আমাদের পাশে থাকবেন প্রশাসন।

দীর্ঘদিন পর খাল খনন কর্মসূচি শুরু হওয়ায় সাধারণ মানুষের সাথে আমাদের সম্পর্কের উন্নয়ন হচ্ছে, কর্মসংস্থানের সৃষ্টি হচ্ছে, গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হচ্ছে, কৃষি কাজে সহায়তা হচ্ছে, মৎস্য চাষের ব্যবস্থা হচ্ছে। জনস্বার্থে আমাদের এই কর্মসূচি বাস্তবায়ন হলে আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ে উঠবে।

খাল খনন শুধু উন্নয়নের কর্মসূচি নয়। এটি হচ্ছে একটি সমাজের এবং পরিবেশ সংরক্ষণ কৃষকের উন্নয়নের একটা গতি এবং সব চাইতে বড় কথা যে এখানে এই যে আমরা আগে ছোটবেলায় দেখতাম ছোট ছোট খালের মধ্যে জেলেরা মাছ ধরত। ছেলেরা সেখানে গিয়ে খেলা করতো আনন্দ উল্লাস করে মাছ ধরত। গোসল করতো। সাঁতার শেখ তো। সেই পরিবেশগুলো কিন্তু এখন নাই। তাতে করে আমাদের বাচ্চারা আলাদা করে শারীরিক চর্চা করা লাগতো না। তারা বেড়ে উঠত তারা শক্তিশালী হতো। এখন কিন্তু সে পরিবেশ আমাদের নেই। এই পরিবেশ যেন আমরা গঠন করতে পারি। তাই বলছি শুধু কৃষক উপকৃত হবে না জনগণ পরিবেশ সমাজ সবকিছুই কিন্তু উন্নতর দিকে এগিয়ে যাবে।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার পদ্মার কোল ঘেষে মোকারিমপুর ইউনিয়নের গোলাপ নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত সেই খাল খনন কর্মসূচি পুনঃ বাস্তবায়নের অংশ হিসেবে শনিবার (৯মে) বেলা ১২টায় ভেড়ামারা উপজেলার গোলাপ নগর জিয়া খাল এলাকায় জিয়া ফুটবল মাঠে সংক্ষিপ্ত সভা শেষে প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নির্বাচিত বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত (মহিলা) আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন।

ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট তৌহিদুল ইসলাম আলম এবং সদস্য সচিব শাহাজান আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মিজানুর রহমানসহ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ৩ কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন করা হলে স্থানীয় কয়েক হাজার একর ফসলি জমি সেচ সুবিধার আওতায় আসবে, যা এলাকার গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) মাধ্যমে ৭৮ লক্ষ টাকা ব্যয়ে প্রায় ১৬শ’ মিটার খাল পুনঃখনন করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ার দৌলতপুরে ডিজেল ছাড়া চলছে ডিজেল ইঞ্জিন!

error: Content is protected !!

ভেড়ামারায় জিয়া খাল পুনঃখনন শুরু

দীর্ঘদিন পর জিয়া খাল খননে কৃষকরা খুশীঃ – এমপি ফরিদা ইয়াসমিন

আপডেট টাইম : ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :