ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

দিনাজপুরের নবাবগঞ্জে দুইটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

আসাদুর রহমান হাবিব:

দিনাজপুরের নবাবগঞ্জে দুইটি অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ভাটাগুলোর চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ১১টার দিকে দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার চকদল এলাকার মেসার্স এমএম বি ব্রিকস এবং খলিশাগাড়ি এলাকার মেসার্স ও এল ব্রিকস নামক দুইটি অবৈধ ইটভাটায় এ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।

তথ্যসূত্রে জানা গেছে, ইটভাটা দুইটির লাইসেন্স, ছাড়পত্র ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় পরিবেশ অধিদপ্তর ও সদর দপ্তরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুলের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা এবং পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহযোগিতায় অবৈধ ইটভাটা দুইটির চিমনি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানকালে উপস্থিত ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), নবাবগঞ্জ থানা পুলিশ এবং জেলার সিভিল ডিফেন্স স্টেশনের একটি চৌকস দল।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল ও পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা বলেন, “ভবিষ্যতেও অবৈধ ইটভাটা বন্ধ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দাদুরিয়া বিল সড়কে মৃত্যুফাঁদে পরিণত শুকনো গাছ, অপসারণের দাবি

error: Content is protected !!

দিনাজপুরের নবাবগঞ্জে দুইটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর

আপডেট টাইম : ১১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :