ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তেল পরিমাপে কম দেয়ায় ফিলিং স্টেশন সীল গালা

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতাঃ

ফরিদপুরের বোয়ালমারীতে জ্বালানি তেল পরিমাপে কম দেয়ায় ‘মেসার্স স্বাধীন ফিলিং স্টেশন’ নামের একটি ফিলিং স্টেশনকে সীল গালা করে দিয়েছে কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএসটিআইয়ের ফরিদপুর জেলার একটি সার্ভিল্যান্স স্কোয়াড এ অভিযান পরিচালনা করে।

.

জানা যায়, ফরিদপুর বিএসটিআই মঙ্গলবার নিয়মিত অভিযানের অংশ হিসেবে জেলার বোয়ালমারীর দুটি ও মধুখালি উপজেলার একটি ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় পেট্রোল, ডিজেল, অকটেন উভয় জ্বালানি তেলই পরিমাপে কম দেয়ায় বোয়ালমারী উপজেলার কামারগ্রামে অবস্থিত ‘মেসার্স স্বাধীন ফিলিং স্টেশন’টিকে সীল গালা করে দেয়া হয়।

.

অভিযান পরিচালনাকারীরা মেসার্স স্বাধীন ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটার পেট্রোলে ২২০ মিলিলিটার এবং প্রতি ১০ লিটার অকটনে ৮০০ মিলিলিটার কম পান। এছাড়া ডিজেলও পরিমাপে কম পাওয়া গেছে। অভিযানে নেতৃত্ব দেন বিএসটিআই এর ফরিদপুরের উপপরিচালক মো. কামাল হোসেন।

.

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের সহকারী পরিচালক (সিএম) শশী কান্ত দাস, পরিদর্শক (মেট) মো. খালিদ হাসান, ফিল্ড অফিসার (সিএম) এস এম সোহরাব হোসেন প্রমুখ।

অভিযানে নেতৃত্ব দানকারী বিএসটিআইয়ের ফরিদপুরের উপপরিচালক মো. কামাল হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তেল পরিমাপে কম দেয়ায় ফিলিং স্টেশন সীল গালা

আপডেট টাইম : ০৯:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫
বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা :