আপডেট টাইম :
১০:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪
২২৫
বার পঠিত
তুচ্ছ ঘটনায় মা-বাবা হারা কলেজ ছাত্রের গলায় ফাঁস
ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনায় সুদীপ বিশ্বাস (১৯) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সুদীপ আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। সে উপজেলাধীন পবনবেগ গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে। বাবা-মা মারা যাওয়ায় তিন বোনের সাথে সে পৌরসভার বাকাইল গ্রামে ভাড়া থাকতো। নিহতের বোন সাথী বিশ্বাস জানান, বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তার ভাই সুদীপের সাথে আরেক বোন স্বর্ণা বিশ্বাসের ঝগড়া হয়। পরে সে নিজ কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকেরা টের পেয়ে সুদীপকে আলফাডাঙ্গা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুদীপ্ত তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক আসলাম উদ্দিন লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। আরও পড়ুনঃ ফরিদপুরে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত আলফাডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক আসলাম উদ্দিন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ফরিদপুরের আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনায় সুদীপ বিশ্বাস (১৯) নামের এক কলেজ ছাত্র আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সুদীপ আলফাডাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র। সে উপজেলাধীন পবনবেগ গ্রামের সন্তোষ বিশ্বাসের ছেলে। বাবা-মা মারা যাওয়ায় তিন বোনের সাথে সে পৌরসভার বাকাইল গ্রামে ভাড়া থাকতো।
নিহতের বোন সাথী বিশ্বাস জানান, বুধবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে তার ভাই সুদীপের সাথে আরেক বোন স্বর্ণা বিশ্বাসের ঝগড়া হয়। পরে সে নিজ কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস নিয়ে আত্মহত্যা করে।
পরিবারের লোকেরা টের পেয়ে সুদীপকে আলফাডাঙ্গা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুদীপ্ত তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে আলফাডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক আসলাম উদ্দিন লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
আলফাডাঙ্গা থানার উপ-পুলিশ পরিদর্শক আসলাম উদ্দিন বলেন, লাশের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।