রনি রজব:
চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া জানিয়েছেন, আগামী ২৯ জানুয়ারি ২০২৬, বৃহস্পতিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে রাজশাহীতে অনুষ্ঠিতব্য জনসমাবেশে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জসহ আশপাশের জেলার নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও দীর্ঘ প্রতীক্ষা লক্ষ্য করা যাচ্ছে।
তিনি বলেন, শুধু চাঁপাইনবাবগঞ্জ নয়, নাটোর জেলা থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই জনসমাবেশে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। সমাবেশটি ঘিরে ইতোমধ্যে তৃণমূল পর্যায়ে ব্যাপক প্রস্তুতি ও আলোচনা চলছে।
এ উপলক্ষে আয়োজিত এক বক্তব্য সভায় উপস্থিত ছিলেন ভোলাহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক বাবর আলী বিশ্বাস, ভোলাহাট উপজেলা বিএনপি শাখার নেতা মোঃ কাওসারুল ইসলাম রঞ্জু, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান এবং সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজির হায়াত মোল্লা। এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের আরও অনেক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, “বিএনপি একটি জনগণের আশা-আকাঙ্ক্ষার দল। জনগণের পাশে থেকে কল্যাণমূলক কাজ করাই দলের মূল লক্ষ্য। জনগণের বিপদে-আপদে সঠিক সময়ে পাশে দাঁড়ানোর জন্যই বিএনপি রাজনীতি করে।”
বক্তারা আরও উল্লেখ করেন, আসন্ন রাজশাহীর জনসমাবেশ জনগণের দাবি-দাওয়া ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
রনি রজব, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি 





















