ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোর-মোহনপুর সীমানা নিয়ে বিরোধ প্রশাসনের হস্তক্ষেপে নিরসণ

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরের সীমান্ত সংলগ্ন মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের (ইউপি) বিলকুমারী বিলে তুলশীক্ষত্র সীমানা নিয়ে কৃষকদের মধ্যে দীর্ঘদিনের বিরাজমান বিরোধ নিরসণ করলেন তানোর ও মোহনপুর উপজেলা প্রশাসন।

.

জানা গেছে,গত ২৬ এপ্রিল শনিবার কৃষকদের মাঝে বিরাজমান বিরোধ নিরসণের লক্ষ্যে তানোরের সীমান্ত সংলগ্ন মোহনপুরের বন্যানিয়ন্ত্রণ বাঁধের তুলশীক্ষেত্র বৈঠকে বসেন, ঘাসিগ্রাম ইউনিয়ন (ইউপি) বিএনপির সভাপতি আব্দুল মালেক, সম্পাদক আনছার আলী মাস্টার ও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমিনুল ইসলামপ্রমুখ। বৈঠকে উপস্থিত ছিলেন তানোর ও মোহনপুর উপজেলার প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাগণ।

.

জানা গেছে, তানোর-মোহনপুর উপজেলার বুক চিরে বয়ে গেছে, বিলকুমারী বিল। তানোর ও মোহনপুর উপজেলার সীমান্ত সংলগ্ন হওয়ায় তানোর পৌর এলাকার কুঠিপাড়া মহল্লার কৃষকেরা মোহনপুর সীমানায় অনাধিকার প্রবেশ করে মোহনপুরের কৃসকের রোপিত ধান খাস জমি থেকে কেটে নিয়ে যায়।এনিয়ে দু’উপজেলার বিল পাড়ের এলাকায় কৃষকদের মাঝে উত্তেজনা সৃষ্টি হয়।ফলে মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) জোবায়দা সুলতানা ও তানোর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাসতুরা আমিনা, সরকারী সার্ভেয়ার আমানুউল্লাহ আমান ও মাসুমের দ্বারা দুই উপজেলার সীমানা নির্ধারণ করেন।

.

মোহনপুর উপজেলা নকশায় মোহাম্মদপুর মৌজা ২৮ একর ৫২ শতক এবং বাজে দেওপুর মৌজায় ১৮ বিঘা খাস জমি বের হয়।এসময় দুই উপজেলার দুই সহকারি কমিশনার (ভুমি) কৃষকদের উদ্দেশ্যে বলেন, সীমানা নির্ধারণ করা হলো এবং নিজ নিজ সীমানার বাহিরে খাস জমিতে আবাদ ফসল করা যাবে না।কারণ
রাষ্ট্রের প্রয়োজনে খাস জমি গুলো সরকার যে কোন সময় নিতেও পারে।এই জমি গুলো নিয়ে কেউ বিরোধ বা উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি করবেন না।

.

এসময় উপস্থিত ছিলেন মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আতাউর রহমান, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেনসহ তাদের সঙ্গীয় ফোর্স, মোহনপুর উপজেলা বিএনপির সভাপতি শামিমুল ইসলাম মুন, সম্পাদক মাহবুব আর রশিদ, আব্দুল কাদের, স্থানীয় সার্ভেয়ার শীতেনপ্রমুখ।এছাড়াও দুই উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন ।#

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় সংখ্যক কর্মী নেবে সৌদি আরব, আবেদন করবেন যেভাবে

error: Content is protected !!

তানোর-মোহনপুর সীমানা নিয়ে বিরোধ প্রশাসনের হস্তক্ষেপে নিরসণ

আপডেট টাইম : ১২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
সময়ের প্রত্যাশা ডেস্ক : :