ঢাকা , বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

তানোরে সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

আলিফ হোসেন:

রাজশাহীর তানোর উপজেলা সমবায় অফিসের আয়োজনে দক্ষ সমবায়ী ও সফল সমবায় সমিতি গঠন এবং উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সমবায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের হলরুমে এ ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। তানোর উপজেলা সমবায় অফিসার নাদিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজশাহী জেলা সমবায় অফিসার মোহাম্মদ রবিন ইসলাম।

বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ। এছাড়াও বক্তব্য রাখেন জেলা সমবায় কার্যালয়ের সহকারী প্রশিক্ষক ফিরোজুর রহমান, সহকারী প্রশিক্ষক সাজ্জাদ হোসেন এবং প্রশিক্ষক ও কোর্স পরিচালক রিয়াদ ফায়সাল।

প্রশিক্ষণ পরিচালনা করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক নাসির উদ্দীন। সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী পরিদর্শক রিয়াদ ইসলাম।

প্রশিক্ষণে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে সমবায় সমিতি আইন ও বিধিমালা, জমা-খরচ হিসাব হালনাগাদ, অডিট, এজিএম, অফিস ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবাসমূহ সম্পর্কে ধারণা প্রদান করা হয়। পাশাপাশি সমবায়ভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তারিতসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এ প্রশিক্ষণে উপজেলার ২৫টি সমবায় সমিতির ২৫ জন সমবায়ী অংশগ্রহণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কবরের ফুলগাছ চুরি, পুরো গ্রামে ফুলগাছ লাগিয়ে চোরকে অভিনব জবাব যুবকের

error: Content is protected !!

তানোরে সমবায়ীদের দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ

আপডেট টাইম : ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :