ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আলিফ হোসেনঃ

‘কুষ্ঠরোগ নিরাময়যোগ্য, সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র‍্যালি, আলোচনা সভা, রোগী সনাক্তকরণ সার্ভে প্রোগ্রাম ও মাইকিং।

জানা গেছে, রোববার (২৫ জানুয়ারি) সকালে দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় এসব কর্মসূচির আয়োজন করা হয় তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দিবসটি উপলক্ষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

এরপর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কার্যালয়ের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর তানোর উপজেলা শাখার কমিউনিটি ফেসিলেটর, প্রবীর হাঁসদা সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা: বার্নাবাস হাসদাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা: ইসরাত জেরিন, মেডিকেল অফিসার ডিজিজ কন্ট্রোলার ডাঃ এ বি এম আসিফ আহমেদ, টিএলসিএ মো: মাহবুবুল আলম প্রমুখ।

প্রধান অতিথি ডা: বার্নাবাস হাসদাক বলেন, “কুষ্ঠ রোগ ছোঁয়াচে নয়, নিরাময়যোগ্য। চিকিৎসার মাধ্যমে এ রোগ ভালো হয়। এই তথ্য প্রচার-প্রচারণার মাধ্যমে সকলের কাছে পৌঁছে দিতে হবে।”

দি লেপ্রসী মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর তানোর উপজেলা শাখার কমিউনিটি ফেসিলেটর প্রবীর হাঁসদা বলেন, “কুষ্ঠরোগ কোনো অভিশাপ নয়, এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি রোগ। সঠিক সময়ে রোগ নির্ণয় ও চিকিৎসা শুরু করলে আক্রান্ত ব্যক্তি স্বাভাবিক ও সুস্থ জীবন ফিরে পেতে পারেন। আমাদের দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কুষ্ঠরোগের চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়। কিন্তু অনেক মানুষ এখনো এ বিষয়টি জানেন না। তাই সমাজের সর্বস্তরের মানুষকে জানাতে হবে যে, কোনো খরচ ছাড়াই সরকারি স্বাস্থ্য ব্যবস্থার মাধ্যমে এ রোগের চিকিৎসা সম্ভব।”

তিনি সকলকে কুষ্ঠরোগ সংক্রান্ত কুসংস্কার দূর করা, সচেতনতা বৃদ্ধি এবং আক্রান্তদের পাশে মানবিকভাবে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি তিনি বলেন, কুষ্ঠ রোগের উপসর্গ দেখা দিলে রোগীকে সাথে সাথে নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা বক্ষব্যাধী ক্লিনিকে নিয়ে যেতে হবে, যেখানে বিনামূল্যে এই রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। এ রোগ সম্পর্কে সমাজে প্রচলিত কুসংস্কার থেকে সবাইকে সচেতন করতে পারলে দেশে কুষ্ঠ নিয়ন্ত্রণ সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন বক্তারা।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানোর উপজেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারী, গণমাধ্যম কর্মী, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি, কুষ্ঠ রোগী এবং SHG দলের সদস্যরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তানোরে বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

আপডেট টাইম : ০৮:২২ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :