ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষ বিএনপি কর্মীর মৃত্যু

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপির ইফতার মাহফিলে প্রধান অতিথিকে বরণ করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে। নিহত গণিউল ইসলাম (৫০) তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়ন (ইউপি) বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোমিনুল হক মমিনের ভাই।১২ মার্চ বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত ১১ মার্চ মঙ্গলবার সন্ধ্যায় তানোরের কৃষ্ণপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের মনোনয়ন প্রত্যাশী মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি আসার আগে কৃষ্ণপুর মোড়ে প্রধান অতিথিকে বরণ করতে দুই পক্ষের কর্মী-সমর্থকেরা অবস্থান নেন। এ সময় ইউনিয়ন বিএনপির বর্তমান সভাপতি মুজিবুর রহমানের কর্মীরা প্রধান অতিথিকে বরণ করতে চাইলে মোমিন গ্রুপের কর্মীরা বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে।সংঘর্ষে গুরুতর আহত গণিউল ইসলামকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কে বিশ্বাস জানান, “গণিউলের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম ছিল। চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে তিনি মারা যান।”

এবিষয়ে জানতে চাইলে তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, “ইফতার অনুষ্ঠানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছিল। গণিউলের মৃত্যুর খবর পেয়েছি। তার পরিবারের সদস্যদের মামলা করার জন্য বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অস্বস্তিকর পদত্যাগ

error: Content is protected !!

তানোরে নেতাকে বরণ করা নিয়ে সংঘর্ষ বিএনপি কর্মীর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :