ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটে ২৭ জানুয়ারি, সোমবার বিকেলে তানোর-মুণ্ডুমালা সড়কের দেবীপুর এলাকায়।

নিহতদের মধ্যে একজন হলেন জাহিদ আলম (৪৫)। তিনি ইউএস বাংলা এয়ারলাইন্সের সিনিয়র এক্সিকিউটিভ ছিলেন এবং রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী নগরের শিরোইল কলোনি মহল্লায়। তিনি রফিকুল ইসলামের পুত্র।

আরেকজন নিহত ব্যক্তি মো. পলাশ (২৬)। পলাশের বাড়ি রাজশাহী নগরের শিরোইলে এবং তার পিতা জাহাঙ্গীর আলম। প্রাথমিকভাবে জানা গেছে, পলাশ মোটরসাইকেলটি চালাচ্ছিলেন এবং তার পেছনে বসেছিলেন জাহিদ আলম।

আহতদের মধ্যে রয়েছেন তানোর উপজেলা সদরের গোল্লাপাড়া মহল্লার ভূপেন (২৬) এবং মো. রিয়াজ (৩০)। ভূপেনের পিতা গোবিন্দ এবং রিয়াজের পিতা মৃত ফয়েজ উদ্দিন।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান ইউএস বাংলার কর্মকর্তা জাহিদ আলম। পলাশকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, নিহত দুজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হবে। গুরুতর আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

তানোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

আপডেট টাইম : ০৫:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :