ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে দাদন ব্যবসায়ীর লাঞ্ছনা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোরে রাজনৈতিক পরিচয়ের এক প্রভাবশালী দাদন ব্যবসায়ীর মারধর ও লাঞ্ছনা সইতে না পেরে এক ভুটভুটি চালক বিষপানে আত্মহত্যা করেছে। গত ১০ মার্চ সোমবার দিবাগত রাতে চাঁন্দুড়িয়া ইউনিয়নের (ইউপি) ৫ নম্বর ওয়ার্ড জুড়ানপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।

নিহতের নাম আরিফ হোসেন (২৬)।সে চাঁন্দুড়িয়া ইউপির জুড়ানপুর গ্রামের ইয়াদ আলীর পুত্র। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করেছে।

এ ঘটনায় ১১ মার্চ মঙ্গলবার নিহতের ভাই শরিফুল ইসলাম বাদি হয়ে বিএম আলীসহ ৩জনকে আসামি করে তানোর থানায় আত্মহত্যা প্ররোচণার মামলা করেছে।এদিকে ঘটনার পরপরই আসামিরা গা-ঢাকা দিয়েছে।

স্থানীয়রা জানান, চাঁন্দুড়িয়া ইউপির জুড়ানপুর গ্রামে হাজি দারেস আলীর পুত্র বিএম আলী এলাকার খড় ব্যবসায়ীসহ বিভিন্ন ব্যক্তিকে দাদনে টাকা দেন। বিএম এর কাছে থেকে ভুটভুটি চালক আরিফ হোসেন ৮০ হাজার টাকা দাদন নেন প্রতি সপ্তাহে সুদ ৮ হাজার টাকা।প্রায় দেড় বছর যাবত ৮০ হাজার টাকার বিপরীতে প্রতি সপ্তাহে ৮ হাজার টাকা সুদ দিয়ে আসছে আরিফ। কিন্ত্ত এখানো দাদনের ৮০ হাজার টাকা পরিশোধ হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার শেষ বিকেলে সুদের টাকা পরিশোধের জন্য আরিফকে মারধর ও তার পরিবারকে নিয়ে অপ্রকাশযোগ্য ভাষায় গালাগালি করে ভুটভুটি কেড়ে নেয় বিএম। বিএম এর দেয়া লাঞ্ছনা সইতে না পেরে সেই ক্ষোভে সোমবার দিবাগত রাতে আরিফ গ্যাসবড়ি (বিষ) পানে আত্মহত্যা করেছে। এদিকে গ্রামবাসি বিএমের শাস্তির দাবিতে সোচ্চার হয়ে উঠেছে।

এ বিষয়ে জানতে চাইলে তানোর থানার অফিসার ইনচার্জ(ওসি) আফজাল হোসেন বলেন, এ ঘটনায় আত্মহত্যা প্ররোচণার অভিযোগে মামলা হয়েছে। তিনি বলেন, লাশের ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ–আলজেরিয়া চুক্তি সই

error: Content is protected !!

তানোরে দাদন ব্যবসায়ীর লাঞ্ছনা সইতে না পেরে বিষপানে আত্মহত্যা

আপডেট টাইম : ০৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :