ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদ ও ২০২৪ সালের জুলাই- আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। জানা গেছে, গত ৩১ ডিসেম্বর মঙ্গলবার তানোর উপজেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ক্লাব কার্যালয়ে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি বকুল হোসেন মাষ্টারের সভাপতিত্বে ও সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুল ইসলাম। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোদাগাড়ী সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মীর্জা আব্দুস সালাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশতুরা আমিনা, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মিজান, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র মিজানুর রহমান মিজান, উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলমগীর হোসেনপ্রমুখ।

উপজেলা রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও সহকারী অধ্যাপক মফিজ উদ্দিন সরকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাতীয় পদকপ্রাপ্ত স্ব-শিক্ষিত কৃষি বিজ্ঞানী নূর মোহাম্মদ, উপজেলা যুবদলের সদস্য সচিব শরীফ উদ্দিন মুন্সী, তানোর পৌর জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুখছেদ আলী, সাধারণ সম্পাদক জুয়েল রানা, মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সম্পাদক ফিরোজ কবির, তানোর প্রেসক্লাবের সাবেক সম্পাদক টিপু সুলতান, সিনিয়র সাংবাদিক ইমরান হোসাইন, তানোর মডেল প্রেসক্লাবের সভাপতি আলিফ হোসেন, সিনিয়র সভাপতি আব্দুস সবুর, সম্পাদক মনিরুজ্জামান মনি, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি হামিদুর চৌধুরী, যুগ্ম-সম্পাদক প্রভাষক লুৎফর রহমান, কোষাধ্যক্ষ বিশ্বজিৎ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক পাপ্পু কুমার, দপ্তর সম্পাদক সেলিম রেজা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ মাহমুদ শাওন, কার্যনির্বাহী সদস্য আব্দুর রাহিম, আশরাফুল ইসলাম, নয়ন কুমার, এইচএম ফারুক আহম্মেদ, সামসুজোহা, প্রভাষক রেজাউল ইসলাম, জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আন্দোলনকারী কাইয়ুম ও সোহাগ আলী ছাড়াও সুধী সমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত আহত ও নিহত পরিবারের উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথিরা বলেন, ‘দেশের জন্য শহীদদের এই ত্যাগ জাতি কখনও ভুলতে পারবেনা।’ তাঁরা বাংলার আপামর জনসাধারণকে সঙ্গে নিয়ে বৈষম্য মুক্ত বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আহত ও নিহতদের আঙ্কাক্ষা বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন। শেষে মহান মুক্তিযুদ্ধে নিহত বীর শহীদ ও বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সুস্থতা কামনা ও নিহতদের স্মরণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মহানবীর কূটনৈতিক সাফল্য

error: Content is protected !!

তানোরে গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণ সভা

আপডেট টাইম : ১২:৩১ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :