ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টা

-ছবিঃ প্রতীকী।

আলিফ হোসেনঃ

রাজশাহীর তানোর উপজেলার বাধাইড় ইউনিয়নের (ইউপি) সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান হেনার ভাই খাইরুল ইসলামের বিরুদ্ধে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত খাইরুল ইসলামের বাড়ি বাধাইড় ইউপির নারায়নপুর গ্রামে। তিনি সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান হেনার ভাই। গত ১৩ মে (মঙ্গলবার) ইউপির একান্নপুর গ্রামে এই ঘটনা ঘটে।

এ ঘটনায় বুধবার ভিকটিম নারী মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দিতে গেলে ইনচার্জ তাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেন। তবে অভিযোগ না দিতে ভিকটিমকে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন কতিপয় বিএনপি নেতাসহ অভিযুক্তের সাঙ্গপাঙ্গরা—এমন তথ্য একাধিক সূত্র নিশ্চিত করেছে। বিএনপি নেতার ভাইয়ের এই ঘটনা ধামাচাপা দিতে মরিয়া একটি পক্ষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ওই নারীকে কু-প্রস্তাব ও নানা প্রলোভন দিয়ে আসছিলেন খাইরুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফাঁকা পেয়ে ধর্ষণের উদ্দেশ্যে ওই নারীর ঘরে প্রবেশ করে খাইরুল। সে সময় তিনি নারীকে জাপটে ধরে স্পর্শকাতর জায়গায় হাত দিয়ে বিবস্ত্র করার চেষ্টা করেন। চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন।

এ বিষয়ে জানতে চাইলে বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কামরুজ্জামান হেনা বলেন, “ঘটনাটি আমার অজানা। তবে ভাইয়ের চলাফেরা ভালো না। যদি অপরাধ করে, তার শাস্তি হওয়া উচিত।”

এদিকে গ্রামের একাধিক বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জানান, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে ইউপির সাবেক চেয়ারম্যানের ভাই খাইরুল এলাকায় মদপান করে একপ্রকার ত্রাসের রাজত্ব কায়েম করেছে। যাকে তাকে গালমন্দ করে এবং নানা অপকর্মে লিপ্ত হচ্ছে। ধর্ষণ চেষ্টার ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে পড়েছে তারা। তাদের ভয়ে কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস করে না।

এ বিষয়ে জানতে চাইলে মুন্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ কমলেশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “ধর্ষণ নয়, ধর্ষণের চেষ্টা হয়েছিল। ভিকটিম বুধবার সকালে অভিযোগ দিতে এসেছিল, তাকে থানায় অভিযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।”

অভিযুক্ত খাইরুলের ০১৭৬৫০৩৫৭২৬ নম্বরে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন বলেন, “আমি মাত্র শহর থেকে এসেছি। এ ঘটনায় অভিযোগ হয়ে থাকলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চন্দ্রনাথ ধামে উন্মোচন হয়নি সম্ভাবনার দুয়ার

error: Content is protected !!

তানোরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক নারীকে ধর্ষণের চেষ্টা

আপডেট টাইম : ০৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :