দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
তানোরে উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
আলিফ হোসেন: রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব শীর্ষক উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) উপজেলা ডাকবাংলা মাঠে আয়োজিত ফাইনাল খেলায় বাধাইড় ইউনিয়ন পরিষদকে (ইউপি) ১-০ গোলে পরাজিত করে কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) বিজয়ী হয়। এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাইমা খান। এছাড়াও উপস্থিত ছিলেন বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলিফ হোসেন:
রাজশাহীর তানোরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তারুণ্যের উৎসব শীর্ষক উপজেলা প্রশাসন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জানুয়ারি) উপজেলা ডাকবাংলা মাঠে আয়োজিত ফাইনাল খেলায় বাধাইড় ইউনিয়ন পরিষদকে (ইউপি) ১-০ গোলে পরাজিত করে কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপি) বিজয়ী হয়।
এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাইমা খান।
এছাড়াও উপস্থিত ছিলেন বাধাইড় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, কামারগাঁ ইউপি চেয়ারম্যান সুফি কামাল মিন্টুসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।