ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে আসল বিএনপি ও হঠাৎ বিএনপি মুখোমুখি!

-বিএনপি লোগো।

আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোরে আসল বিএনপি ও হঠাৎ বিএনপি মুখোমুখি অবস্থানে রয়েছে।আসল বিএনপির নেতৃত্বে রয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য ও মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিন।অন্যদিকে হঠাৎ বিএনপির নেতৃত্বে রয়েছেন আলোচিত ব্যবসায়ী যার রাজনৈতিক জীবনটায় পালাবদলের।আওয়ামী লীগের প্রায় ১৭ বছরে যিনি রাসিক মেয়রের ঘনিষ্ঠ সহচর হয়ে বিপুল বিত্তবৈভবের মালিক হয়েছেন।

এদিক আসল বিএনপি ও হঠাৎ বিএনপি বলতে কি বোঝানো হচ্ছে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল বলেন, যারা অবৈধ সুবিধা পেতে কখানোই কোনো লোভ-লালসার স্রোতে গা-ভাসিয়ে দেননি। রাজনৈতিক জীবনে নানা ঘাত-প্রতিঘাত,দমন-পীড়ন,হামলা-মামলা ও কারাভোগ সহ্য করেও সব সময় বিএনপির মুল স্রোতের সঙ্গে থেকেছেন এবং এখানো আছেন তারাই আসল বিএনপি। আর যারা অবৈধ সুবিধা পেয়ে এইডাল-ওইডাল,এই নেতা-সেই নেতা,এই দল,ওই দল ও আজ এদিক তো কাল ওইদিক করেছেন তারাই হঠাৎ বিএনপি।

স্থানীয় বিএনপির নেতাকর্মীরা বলছে, মেজর জেনারেল অবঃ শরিফ উদ্দিনের নেতৃত্বে আসল বিএনপি যখন নেতা ও কর্মী-সমর্থকদের ঐক্যবদ্ধ করে দলের সাংগঠনিক কর্মকান্ড জোরদার করতে মাঠ চষে বেড়াচ্ছে। তখন হঠাৎ বিএনপি আওয়ামী এজেন্ডা বাস্তবায়ন করতে বিএনপির গোছানো মাঠ নষ্ট করতে নানা তৎপরতা শুরু করেছে। এরা কারা ? ১৭ বছর এরা কোথায় ছিল ও এদের কি পরিচয় ছিল, হঠাৎ উড়ে এসে জুড়ে বসে এরা কি দলের ক্ষতি করছে না। দীর্ঘ প্রায় ১৭ বছর এদের কেউ দেখেনি,এরা বিএনপি করে এটা কেউ শোনেননি।তৃণমুলের ভাষ্য,সাধারণ নির্বাচনের সময়ে হঠাৎ বিএনপি গোপণে বিএনপি বিরোধীদের সঙ্গে আঁতাত করে ধানের শীষে পোকা ধরানোর কাজে বিপুল অর্থবিনিয়োগ করে বিএনপির ক্ষতিসাধন করতে মরিয়া হয়ে উঠেছে।

তৃণমুলের ভাষ্য, আওয়ামী লীগের তল্পিবাহক হঠাৎ বিএনপি মতলববাজদের অধিক্য ও অপতৎপরতা দেখে তৃণমূলের আদর্শিক নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণের সূত্রপাত হয়েছে দেখা দিয়েছে মিশ্রুপ্রতিক্রিয়া। বিএনপিবিরোধীদের সঙ্গে এরা গোপণ আঁতাত করে বিএনপির সুখের ঘরে দুঃখের আগুন ছড়িয়ে দিয়েছে। উপজেলা বিএনপির সাবেক সম্পাদক ও চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন বলেন, তার দীর্ঘ প্রায় তিন দশকের রাজনৈতিক জীবনে তিনি কখানো শোনেননি তানোর-গোদাগাড়ীতে
তারেক নামে বিএনপির কোনো নেতা আছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের অধিনায়ক আশরাফুল

error: Content is protected !!

তানোরে আসল বিএনপি ও হঠাৎ বিএনপি মুখোমুখি!

আপডেট টাইম : ১১:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
আলিফ হোসেন, তানোর (রাজশাহী) প্রতিনিধি :