ঢাকা , সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

তানোরে অসময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফসল ও ইটভাটার ব্যাপক ক্ষতি

আলিফ হোসেন, তানোর

রাজশাহীর তানোরে দিনভর গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে উঠতি ফসল বিশেষ করে আমনখেতে কাটা ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এছাড়া কোথাও কোথাও নিচু এলাকার পেঁয়াজ, ভুট্টা, লাউসহ বিভিন্ন সবজি খেতে হালকা পানি জমেছে। অন্যদিকে ইটভাটার কাঁচা ইট পানিতে নষ্ট হয়ে গেছে। তানোর ও পার্শ্ববর্তী মান্দা এবং মোহনপুর উপজেলার বিভিন্ন ইটভাটায় লাখ লাখ টাকার ক্ষতি হয়েছে। এমনটাই দাবি করেছেন ইটভাটার মালিকেরা। শুক্রবার (২০ নভেম্বর) বিভিন্ন ইটভাটার প্রস্তুতকৃত কাঁচা ইট বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার চিত্র দেখা গেছে।

মৌসুমের শুরুতে ইটভাটায় ইট পোড়ানোর প্রস্তুতি চলছে। তবে হঠাৎ করে বৃষ্টি হওয়ায় সাজানো কাঁচা ইটের ব্যাপক ক্ষতি হয়েছে। মৌসুমের শুরুতেই এত বড় ক্ষতির কারণে ব্যাপক লোকসান গুনতে হবে ভাটার মালিকদের এমনটিই জানালেন মালিকেরা।

সরেজমিনে তানোরের ঝিনাখৈর ও মান্দার বাঁকাপুর ইটভাটা ঘুরে দেখা যায়, শুক্রবার দিনভর বৃষ্টিতে প্রায় সব ইটভাটার কাঁচা ইট ভিজে যাচ্ছে। বেশির ভাগ ইটভাটা নিচু এলাকায়। ইটভাটার শ্রমিক আব্দুল রশিদ ও আলমগীর হোসেন জানান, তাঁরা এসেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে। আবহাওয়া ভালো থাকায় ভাটায় প্রতিদিনই কাজ হচ্ছিল। কিন্তু শুক্রবার ভোররাত থেকে বৃষ্টি হচ্ছে। তাই কাজ বন্ধ তাঁদের। কাজ বন্ধ থাকলে টাকাও পান না। ইটভাটার মালিক আবুল কালাম বলেন, মৌসুমের শুরুতে ভাটায় আগুন দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে মাত্র। এছাড়াও প্রায় এক লাখ কাঁচা ইট প্রস্তুত করা হয়েছিল। গত একদিনের বৃষ্টিতে খোলা আকাশের নিচে প্রায় সব কাঁচা ইট ভিজে গেছে। এতে ৮০ লাখ থেকে এক কোটি টাকা ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বাঁকাপুর গ্রামের হিরোভাটার মালিক টোকেন বলেন, “ভাটাতে অনেক কাঁচা ইট প্রস্তুত করা হয়েছিল। কিন্তু হঠাৎ বৃষ্টি মোকাবেলায় তেমন কোনো প্রস্তুতি ছিল না। একদিনের বৃষ্টিতে কাঁচা ইট ভিজে গেছে। ভিজা ইট আগুনে পোড়ালেও ভালো দাম পাওয়া যায় না। সব ইটভাটা মালিকরাই ব্যাপক ক্ষতির সম্মুখীন হবেন।”

তানোরের আমন চাষি কৃষক শামসুল ও আব্দুল বলেন, একদিন আগে জমিতে আমন ধান কেটে শুকাতে দেওয়া আছে, কিন্তু অসময়ে হঠাৎ বৃষ্টি হওয়ায় কাটা ধান ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। এছাড়াও আলু রোপণের জন্য তৈরি করা জমিতে কিছুটা পানি জমেছে, এসব জমিতে পুনরায় হালচাষ করতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, অসময়ে হঠাৎ গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে আমনখেতের কাটা ধানের কিছুটা ক্ষতি হবে। তবে আগামী দু-একদিনের মধ্যে বৈরী আবহাওয়া কেটে গেলে আশা করছি ফসলের তেমন কোনো ক্ষতি হবে না।

এদিকে অসময়ের হঠাৎ বৃষ্টিতে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। তানোরের সীমান্তবর্তী শ্যামপুর গ্রামের ভ্যানগাড়িচালক মজিবুর বলেন, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মানুষজন তেমন বের হচ্ছে না। ভ্যানগাড়ির যাত্রী পাওয়া যাচ্ছে না। এ সপ্তাহে কিস্তি দিতে হবে এক হাজার টাকা। সে টাকা বৃষ্টির কারণে উঠবে বলে মনে হচ্ছে না। অন্যদিকে সকাল থেকে ভোগান্তিতে পড়েছেন খেটে-খাওয়া সাধারণ মানুষ ও পথচারীরা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই বৃষ্টি আগামী আরও দু-একদিন থাকতে পারে। এই সময়ে দিনের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি এবং রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি হ্রাস পেতে পারে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

Ishtiaque Ahmed

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুক সরে দাঁড়াতেই প্রার্থী হতে সক্রিয় বিএনপির পাঁচ নেতা

error: Content is protected !!

তানোরে অসময়ে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ফসল ও ইটভাটার ব্যাপক ক্ষতি

আপডেট টাইম : ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
সময়ের প্রত্যাশা ডেস্ক : :