ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঢাকা টাইমস সম্পাদকের বাবা ওবায়দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

দৈনিক ঢাকা টাইমস ও সাপ্তাহিক এই সময় সম্পাদক আরিফুর রহমান দোলনের বাবা বিশিষ্ট সমাজসেবক এ এফ এম ওবায়দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।

ওবায়দুর রহমান ফরিদপুরের আলফাডাঙ্গার ঐতিহ্যবাহী মুন্সী পরিবারের সন্তান। স্থানীয় পর্যায়ে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা, কবরস্থান, খেলার মাঠসহ এলাকার অবকাঠামোগত উন্নয়নে মুন্সী পরিবারের অসামান্য অবদান রয়েছে। মুন্সী পরিবারের কর্ণধার প্রয়াত কাঞ্চন মুন্সীর সুযোগ্য উত্তরসূরি তিনি।

ওবায়দুর রহমান রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের অবসরপ্রাপ্ত সিনিয়র প্রিন্সিপাল অফিসার ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৯ বছর।
প্রয়াত ওবায়দুর রহমান স্বেচ্ছাসেবীমূলক প্রতিষ্ঠান কাঞ্চন মুন্সি ফাউন্ডেশনের অন্যতম উপদেষ্টা ছিলেন। তিনি ছিলেন শিশুদের জন্য প্রতিষ্ঠিত বেগম শাহানারা একাডেমির মূল পৃষ্ঠপোষক। বেগম শাহানরা একাডেমিতে বিনামূল্যে শিশুদের পাঠদান করা হয়।

ওবায়দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে তাঁর নিজ গ্রাম কামারগ্রাম মুন্সী বাড়ি জামে মসজিদের সামনের মাঠে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়াও আলফাডাঙ্গা, বোয়ালমারী, মধুখালীর বিভিন্ন এতিমখানায় এতিমদের মধ্যে খাদ্য বিতরণ ও কোরআন খতম এবং দোয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্যার আমাকে চেনেন, এটাই বড় পাওয়া: এসপি মাসুদ

error: Content is protected !!

ঢাকা টাইমস সম্পাদকের বাবা ওবায়দুর রহমানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

আপডেট টাইম : ০৩:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
মোঃ ইকবাল হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ :