ঢাকা , বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে জেলহাজতে প্রেরণ

ভূমি দখল ও হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁও চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করা হলে বিচারক রহিমা খাতুন ও নিত্যানন্দ রায় এই আদেশ দেন।

মাজহারুল ইসলাম সুজনকে গত ১১ সেপ্টেম্বর ঢাকায় গ্রেপ্তার করে র‍্যাব। ওইদিন দুপুরে রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার বিরুদ্ধে হাবিবুল ইসলাম বাবলু ভূমি দখলের অভিযোগে একটি মামলা ও ফজলে আলম নামের একজন হত্যার আরেকটি মামলা করেন।

অভিযোগে জানা গেছে, গত ১০ আগস্ট হাবিবুল ইসলাম বাবলু জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ী এলাকায় কেনা জমিতে গেলে সাবেক এমপির লোকজন ১০ কোটি টাকা চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন এবং তাকে পিটুনি দেন। এর পরদিন ১১ সেপ্টেম্বর হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে সাবেক এমপি দবিরুল ইসলাম, তার ছেলে সাবেক সংসদ সদস্য মাজাহারুল ইসলাম সুজনসহ ২৮ জনকে আসামি করে মামলা করেন। এই মামলায় রোববার তদন্তকারী কর্মকর্তা ১০ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত আগামী ১০ অক্টোবর শুনানির দিন ধার্য করেন।

আরেক মামলায় অভিযোগ করা হয়, গত ৫ আগস্ট ফজলে আলমের ছেলে আবু রায়হানসহ ৪ জনকে মামলার সাবেক এমপি সুজন ঠাকুরগাঁও পৌরসভার সাবেক কাউন্সিল একরামুদৌল্লার ছিট চিলারং এলাকার বাড়িতে ঘরের মধ্যে আটকিয়ে রেখে আগুনে পুড়িয়ে হত্যা করে। এ ঘটনায় সাবেক এমপি সুজনকে আসামি করে হত্যা মামলা করা হয়।

আইনজীবীরা জানিয়েছেন, দুটি মামলায় সাবেক এমপি সুজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আসামি পক্ষের আইনজীবী জামিনের আবেদন করলে আদালত না মঞ্জুর করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধির লক্ষ্যে ৭২ জনকে ১,৮০০ মুরগির বাচ্চা ও খাদ্য বিতরণ

error: Content is protected !!

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক এমপি সুজনকে জেলহাজতে প্রেরণ

আপডেট টাইম : ০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :