ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

-ছবিঃ প্রতীকী।

জসীমউদ্দীন ইতিঃ

জেলার জগদল সীমান্তে ভারতের অভ্যন্তরে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বুধবার (৭ মে) ভোর সাড়ে ৫টার দিকে সীমান্ত পিলার ৩৭৪/১-এস থেকে প্রায় ২০০ গজ ভারতের ভেতরে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—বলিয়াডাঙ্গী উপজেলার বেলপোখর লাহিড়ী গ্রামের তরিকুল ইসলামের ছেলে মিস্টার (৩০), মোড়ল হাট জিয়াবাড়ী গ্রামের আব্দুলের ছেলে হামিদুল (৩০) এবং একই গ্রামের আনসারুল হকের ছেলে শামীম (২৩)।

জানা গেছে, আটকরা বেশ কিছুদিন আগে অবৈধভাবে ভারতে অবস্থান করছিলেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ জগদল বিওপি সূত্রে জানা যায়, ভারতের ১৮৪ বিএসএফ ব্যাটালিয়নের মুকেশ ক্যাম্পের একটি টহল দল সীমান্তে টহলের সময় অবৈধভাবে প্রবেশকারী তিন বাংলাদেশিকে আটক করে। তবে তাদের নাম-পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল তানজির আহমেদ বলেন, “আমরা এরই মধ্যে ভারতের বিএসএফকে পতাকা বৈঠকের জন্য চিঠি দিয়েছি। দুপুরের মধ্যে তাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। আমরা সর্বাত্মক চেষ্টা করছি যাতে তাদের বাংলাদেশে ফিরিয়ে আনা যায়। তবে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি তারা কোন দেশের নাগরিক। তাদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। পতাকা বৈঠকের পর বিস্তারিত জানা যাবে।”

তিনি আরও জানান, ঘটনার পর থেকেই বিএসএফের সঙ্গে যোগাযোগের পাশাপাশি স্থানীয়ভাবে আটক ব্যক্তিদের পরিচয় শনাক্তে কাজ করছে বিজিবি।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

প্রতি বেলায় কি প্রোটিন খাওয়া জরুরি

error: Content is protected !!

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৩ বাংলাদেশি আটক

আপডেট টাইম : ০৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ৭ মে ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :