ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁও সদরে সেনুয়া নদী এলাকা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

জসীমউদ্দিন ইতি:

ঠাকুরগাঁও সদর উপজেলার সেনুয়া নদী সংলগ্ন এলাকা থেকে পারভেজ (২৬) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) দুপুরে ওই এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সেনুয়া নদীর পাড়ে একটি গাছের সাথে পারভেজের মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় সদর থানা পুলিশের একটি দল। এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে।

প্রাথমিকভাবে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, ময়নাতদন্তের রিপোর্ট এবং প্রাথমিক তদন্ত শেষ হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহত পারভেজ ওই এলাকারই বাসিন্দা বলে প্রাথমিকভাবে জানা গেছে। বর্তমানে পুলিশ স্থানীয়দের সাথে কথা বলে ঘটনার পেছনের কারণ অনুসন্ধানে কাজ করছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

এএফএমসিসহ ৭ আর্মি-নেভি মেডিকেলে ভর্তি বিজ্ঞপ্তি, আবেদন শুরু ২৯ নভেম্বর

error: Content is protected !!

ঠাকুরগাঁও সদরে সেনুয়া নদী এলাকা থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট টাইম : ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
মোঃ জসিম উদ্দীন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :