ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁওয়ে শিয়ালের কামড়ে আহত ২১

জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে ২ দিনে শিয়ালের কামড়ে আহত হয়েছেন ২১ জন নারী পুরুষ। যার ফলে আতঙ্কে রয়েছেন এলাকাবাসী। এদিকে বন্যপ্রাণীর আক্রমণ বেড়ে যাওয়ায় সচেতনতামূলক সভা করেছেন স্থানীয় প্রশাসন।

যানা যায়, সদর উপজেলা রহিমানপুর, জামালপুর ইউনিয়ন সহ রাণীশংকৈল ও পীরগঞ্জ উপজেলায় শিয়ালের আক্রমনে ২১ জন আহতের ঘটনা ঘটেছে। এর মধ্যে রহিমানপুর ইউনিয়নে ১০ জন, জামালপুর ইউনিয়নে ২ জন, রাণীশংকৈল উপজেলায় ৭ জন ও পীরগঞ্জ উপজেলায় ২ জন আহত হয়েছে।

স্থানীয়রা বলছেন, প্রতিদিন বিকেলের আগেই সব কাজ শেষ করে তারা ঘরে ফিরে রাতে বের হচ্ছে না। এ অবস্থায় আতঙ্কে রয়েছে সকলের মধ্যে। এদিকে বন্যপ্রাণীর আক্রমণ বেড়ে যাওয়ায় রহিমানপুর ইউনিয়নে সচেতনতামূলক সভা করেছেন উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম।

রহিমানপুর ইউনিয়নের আবুল কালাম আজাদ বলেন, সোমবার রাতে বাসার আঙ্গিনায় বসে ছিলাম। হঠাৎ করে বাসায় একঝাক শেয়াল প্রবেশ করে আক্রমন করে। এসময় পরিবারের লোকেরা এগিয়ে আসলে পালিয়ে যায় শেয়ালগুলো। শেয়ালের কামড়ে আমার হাতের মাংস উঠে গেছে।

শিয়ালের কামড়ের স্বীকার নামজা, রেশমী সহ বেশ কয়েকজন বলেন, কিছুদিন থেকেই শিয়ালের আক্রমন বেড়েই চলছে। আমাদের জমিতে কাজ করতে গেলেও পিছন দিক থেকে এসে আক্রমন করতেছে। বাসার ভিতরে এসেও আক্রমন করতেছে।

জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক নূরুন্নাহার বলেন শেয়াল কামড়ের বিষয়ে যানেন না তিনি। সেই সাথে এই বিষয়ে বন বিভাগের কি পদক্ষেপ নেয়া দরকার তাও যানেন না তিনি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার খাইরুল ইসলাম বলেন, বিষয়গুলো আমি অবগত হওয়ার পরেই স্থানীয় চেয়ারম্যানদের সাথে কথা বলেছি। সেই সাথে সচেতনামূলক আলোচনা করেছি। তবে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়েছি। সেই সাথে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মেডিকেল টিম গঠন করে চিকিৎসা দেয়া হচ্ছে। এর বাহিরে যদি কেউ আর্থিক সহায়তার জন্য আবেদন করে তাহলে সেটি করা হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

চুয়েটের শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: শিক্ষক সমিতি

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে শিয়ালের কামড়ে আহত ২১

আপডেট টাইম : ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :