ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলামের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পুলিশ সুপারের জাহিদুল ইসলাম এর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি ও জাতীয় সাংবাদিক সংস্থা, ঠাকুরগাঁও জেলা শাখা’র সাধারণ সম্পাদক মো: আসাদুজ্জামান আসাদ, সাংবাদিক ইমদাদুল ইসলাম ভুট্টো, গোলাম সারোয়ার সম্রাট প্রমুখ।

সভায় নবাগত জেলা পুলিশ সুপারকে স্বাগত জানিয়ে পরিচিতি পর্ব শেষে, মাদক প্রতিরোধ, মামলার সঠিক তদন্ত, ট্রাফিক নিয়ন্ত্রণসহ জেলার বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষায় সার্বিক বিষয়গুলো তুলে ধরেন জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা।

অন্যদিকে সকলের সহযোগিতা চেয়ে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ঠাকুরগাঁও জেলাকে শান্তিময় জেলা হিসেবে পরিণত করার সর্বোচ্চ চেষ্টা থাকবে বলে জানান নবাগত পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম (প্রশাসন ও অর্থ), মিথুন সরকার (সদর সার্কেল)সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

আপডেট টাইম : ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :