ঢাকা , রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়ক টেকসই উন্নয়নে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত

মোঃ জসিম উদ্দীন:

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়কের ‘কোর রোড নেটওয়ার্ক’ ও সড়কের অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে পরিচালিত এই কার্যক্রমের মূল লক্ষ্য হলো স্থানীয় জনপ্রতিনিধি ও স্টেকহোল্ডারদের মতামতের ভিত্তিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তাগুলো চিহ্নিত করে পর্যায়ক্রমে সংস্কার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ঠাকুরগাঁও সদরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মামুন বিশ্বাস। সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিআইএস বিশেষজ্ঞ মাহফুজুর রহমান এবং সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী মাবুদ হোসেন।

কর্মশালায় বেটস কনসাল্টিং সার্ভিসেস লিমিটেড পরামর্শক হিসেবে কারিগরি দিকগুলো তুলে ধরেন। এছাড়া বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, ঠিকাদার, সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা এতে অংশগ্রহণ করেন।

আয়োজক সূত্রে জানা গেছে, এই কর্মশালার মাধ্যমে জনপ্রতিনিধিদের সরাসরি মতামতের ভিত্তিতে ঠাকুরগাঁও সদর উপজেলার ৫টি সড়ককে ‘কোর রোড নেটওয়ার্ক’-ভুক্ত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তথ্যের আলোকেই আগামীতে জেলার গ্রামীণ সড়কের দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

তানোরে বেকারদের পকেট কাটা !

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে গ্রামীণ সড়ক টেকসই উন্নয়নে এলজিইডির কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
মোঃ জসিম উদ্দীন, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :