ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ভারত থেকে আসার পথে ৪ বাংলাদেশি আটক

ভারত থেকে ফেরার পথে অবৈধভাবে বাংলাদেশের সীমানা অতিক্রম করায় ঠাকুরগাঁওয়ে সীমান্তে চার বাংলাদেশীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বৃধবার ভোরে জেলার পীরগঞ্জ উপজেলার ১১ নং বৈরচুনা ইউনিয়নের চান্দের হাট সীমান্তের ৩৩৩/৩ এস পিলার এলাকা থেকে তাদের আটক করে বিজিবি এবং দুপুরে তাদের পীরগঞ্জ থানায় সোপর্দ করা হয়।

আটককৃতরা হলেন, দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের পবেন রায়ের ছেলে নিশিত রায় (৩৫), একই জেলার বিরল থানার বাশীডাঙ্গা গ্রামের মৃত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত (৪০), ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে ওবাইদুর রহমান (৫৫) এবং একই উপজেলার ইন্দ্রোইল গ্রামের সামসুদ্দিনের ছেলে ওবায়দুল রহমান (৩৫)।

ঠাকুরগাঁও ৫০ বিজিবি’র পীরগঞ্জ চান্দের হাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মামুনুর রশিদ জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে সীমান্তে চার বাংলাদেশীকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ এর ১১(১)(ক) এবং ১১(২) ধারায় মামলা করা হয়েছে।

পীরগঞ্জ থানার ওসি খায়রুল আনাম ডন চার বাংলাদেশী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্তর্জাতিক সীমানা অবৈধভাবে অতিক্রমের দায়ে তাদের বিরুদ্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিদৃষ্ট ধারায় মামলা করেছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ফের বিদ্যুৎ পাঠানো শুরু করেছে নেপাল

error: Content is protected !!

ঠাকুরগাঁওয়ে অবৈধভাবে ভারত থেকে আসার পথে ৪ বাংলাদেশি আটক

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ অক্টোবর ২০২৪
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :