ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যু

আব্দুস সালাম তালুকদার:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেনের ধাক্কায় মোসাঃ তাসলিমা খাতুন (২) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার (০১ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে নাচোল উপজেলার কসবা ইউনিয়নের যাদুপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মোসাঃ তাসলিমা খাতুন ঐ গ্রামের মোঃ মশিউর রহমানের মেয়ে।

আমনুরা রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ আইনাল হক জানান, মৃত তাসলিমা খাতুন সকালে বাসার পাশে খেলাধুলা করছিল। এ সময় রহনপুর থেকে ছেড়ে আসা অপরাজিতা কমিউটার ১৩০ ডাউন লোকাল ট্রেনের সাথে স্বজোরে ধাক্কা লেগে সে ছিটকে পড়ে এবং গুরুতর আহত হয়।

পরে তার আত্মীয়-স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে গোমস্তাপুর উপজেলার রহনপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশের সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। তবে এ বিষয়ে রাজশাহী রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

error: Content is protected !!

ট্রেনের ধাক্কায় এক শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
আব্দুস সালাম তালুকদার, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি :