ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ পৌর ছাত্রলীগের সাবেক সাঃসম্পাদক হিল্লোল আটক

ঝিনাইদহে বিদেশী পিস্তল ও গুলিসহ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম হিল্লোলকে আটক করেছে র‌্যাব। সোমবার রাত ১১ টার দিকে সদর উপজেলার বয়ড়াপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত হিল্লোল সদর উপজেলার ভুটিয়ারগাতি গ্রামের কাজী গোলাম হায়দার’র ছেলে। র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানী কমান্ডার শরিফুল আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে সদর উপজেলার বয়ড়াতলা বাজারে কিছু মাদক ব্যবসায়ী অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় র‌্যাবের একটি দল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে হিল্লোলকে আটক করা হয়। পরে তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশীয় পিস্তল ও ৩ রাউন্ড গুলি।

হিল্লোলের বিরুদ্ধে র‌্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করে সদর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত হিল্লোল ঝিনাইদহ পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

একটি প্রোগ্রামিং ত্রুটিতে স্থবির হয়ে পড়েছে বহু দেশের গুরুত্বপূর্ণ অনলাইন সেবা

error: Content is protected !!

ঝিনাইদহে অস্ত্র ও গুলিসহ পৌর ছাত্রলীগের সাবেক সাঃসম্পাদক হিল্লোল আটক

আপডেট টাইম : ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১
মোঃ জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ জেলা প্রতিনিধিঃ :