ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝালমুড়ি দিতে দেরি হওয়ায় বিক্রেতাকে বেধড়ক মারপিট !

ঝালমুড়ি দিতে দেরি হওয়ায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় মুড়ি বিক্রেতাকে রড ও কাঠের বাটাম দিয়ে বেধড়ক  মারধর করা হয়েছে। বর্তমানে তিনি কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (৮ সেপ্টেম্বর) রাত পৌনে নয়টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের গোলাবাড়ি বাজারে এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. মেহেদী হাসান (৪২)। তিনি পান্টি গোলাবাড়ি বাজার এলাকার মোতালেব বিশ্বাসের ছেলে।
মেহেদী হাসান বলেন, ঝালমুড়ি দিতে দেরি হওয়ায় আমিনুর তাঁর ৪ থেকে ৫ জন সমর্থক নিয়ে এসে প্রথমে পানির জগ ভেঙে ফেলে। তিনি বাধা দিলে তারা রড ও কাঠের বাটাম দিয়ে তাঁকে পিটিয়ে মাথা ফাটিয়ে দিয়েছে। তাঁর মাথায় পাঁচটি সেলাই দিয়েছেন চিকিৎসক।

অভিযুক্ত ব্যক্তির নাম আমিনুর রহমান (২৮)। তিনি পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের বাসিন্দা ও কীটনাশক ব্যবসায়ী।

মেহেদীর ভাতিজা আবদুর রাজ্জাক বলেন, ঝালমুড়ি দিতে দেরি হওয়ার মতো তুচ্ছ ঘটনায় তাঁর চাচাকে এভাবে মারা হলো। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন।

অভিযুক্ত আমিনুর রহমান বলেন, তিনিসহ আরও চারজন মেহেদীর কাছে ঝালমুড়ি চেয়েছিলেন। কিন্তু মেহেদী ঝালমুড়ি না দিলে তিনি একটা জগ ভাঙেন। পরে উৎসুক জনতার সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। তবে মেহেদীর মাথা কে ফাটিয়েছে, তা তিনি জানেন না। ঘটনার পর তিনি বাজার থেকে চলে এলে মেহেদীর লোকজন তাঁর দোকানে তালা লাগিয়ে দিয়েছেন।

পান্টি পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক মো. খসরু আলমের সাথে যোগাযোগ করা হলে  তিনি বলেন, মারামারির ঘটনা তিনি শুনেছেন। লিখিত অভিযোগ  আজ সোমবার সকালে পেয়েছি। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গা–কুয়াকাটা মহাসড়ক প্রকল্প একনেকে উঠছে ৩ নভেম্বর

error: Content is protected !!

ঝালমুড়ি দিতে দেরি হওয়ায় বিক্রেতাকে বেধড়ক মারপিট !

আপডেট টাইম : ০১:১১ অপরাহ্ন, সোমবার, ৯ সেপ্টেম্বর ২০২৪
ইসমাইল হােসেন বাবু, ষ্টাফ রিপােটার :