ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ঝালকাঠিতে ঋণের টাকার জেরে গরু নিয়ে গেলেন বিএনপি নেতা, বাছুর কোলে আদালতে নারী

মোঃ আমিন হোসেনঃ

স্বামীর কাছে ঋণের টাকা পাবেন বলে এক নারীর শেষ সম্বল দুধের গরুটি নিয়ে গেছেন এক বিএনপি নেতা। গরুর বাছুরটিকে কোলে করে বিচার চাইতে বৃহস্পতিবার সকালে আদালতে আসেন অসহায় ওই নারী।

ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নের ভুক্তভোগী গৃহবধূ নারগিস আক্তার জানান, গত কয়েক মাস ধরে তার স্বামী এলাকা ছাড়া। স্ত্রী খোঁজ খবরও রাখছেন না তিনি। গার্মেন্টসে চাকরি করে তিঁল তিঁল কিছু অর্থ জমিয়ে সম্প্রতি নারগিস বেগম একটি দুধের গরু ক্রয় করেন। সেই গরুটির এক মাসের একটি বাছুরও রয়েছে। কিন্তু তার স্বামীর কাছে ২০ হাজার টাকা পাওনা দাবী করে স্থানীয় শুক্তাগড় ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো.বেলাল খান বুধবার সকালে দুধের গরুটি নিয়ে যায়।

কিন্তু মা গরুটিকে নিয়ে যাওয়ায় বুকের দুধ না খেতে পেরে অসুস্থ হয়ে পড়েছে বাছুরটি। আদালত চত্বরে বসে বোতলে করেই গরুটিকে দুধ খাওয়ান নারগিস।

এদিকে অভিযুক্ত মো.বেলাল খান বলেন, ৯ বছর আগে একটি বাড়ি একটি ঘামার প্রকল্প থেকে নার্গিসের স্বামী আবু বকরকে ২০ হাজার টাকা তুলে দেই। যা এখন সুদে আসলে ৩০ হাজার টাকায় দাড়িয়েছে। আমার টাকা না দেয়ার কারণে আমি গরু নিয়েছি। তবে এ ঘটনায় আদালতে কোন মামলা হয়নি।

পরে স্থানীয়দের মধ্যস্ততায় মা গরুটির ছানাটিকে (বাছুর) দুধ খাওয়ানোর জন্য বিএনপির নেতা বেলাল খানের বাড়িতে রওনা হন গৃহবধূ নারগিস।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ঝালকাঠিতে ঋণের টাকার জেরে গরু নিয়ে গেলেন বিএনপি নেতা, বাছুর কোলে আদালতে নারী

আপডেট টাইম : ০৪:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
মোঃ আমিন হোসেন, ঝালকাঠি জেলা প্রতিনিধি :