ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জিৎ-শুভশ্রী করোনায় কাবু

-কলকাতা বাংলা সিনেমার সুপারস্টার জিৎ ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

ভারতজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনার দ্বিতীয় ঢেউ। প্রতিদিনই বাড়ছে করোনা শনাক্তের সংখ্যা। সাধারণ মানুষের পাশাপাশি এযাত্রায় বাদ যাচ্ছেন না তারকারাও। এবার করোনায় আক্রান্ত হয়েছেন কলকাতা বাংলা সিনেমার সুপারস্টার জিৎ ও অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী।

মঙ্গলবার (২০ এপ্রিল) প্রথমে জানা যায়, পশ্চিমবঙ্গের সুপারস্টার জিৎ করোনায় আক্রান্ত। যদিও তিনি গত মার্চে করোনা সুরক্ষায় টিকা গ্রহণ করেছেন।

সামাজিক মাধ্যমে করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানিয়ে জিৎ বলেন, তিনি করোনা আক্রান্ত। আপাতত নিজের বাড়িতেই আইসোলেশনে রয়েছেন। বিগত কয়েকদিনে তার সংস্পর্শে আসা সকলকে করোনা পরীক্ষা করিয়ে নেওয়ারও আবেদন জানান জিৎ।
জিতের এমন পোস্টের ঘন্টাখানেকের মধ্যে নায়িকা শুভশ্রী জানান, তিনিও করোনায় আক্রান্ত। তবে স্বস্তির বিষয় শুভশ্রী করোনা পজিটিভ হলেও আক্রান্ত হয়নি তার সাত মাসের শিশুপুত্র ইউভান।

সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা আক্রান্তের খবর জানিয়ে শুভশ্রী লিখেছেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ। আমার ছেলে, ইউভান একদম সুরক্ষিত রয়েছে। ইউভান ওর কেয়ারটেকারের কাছে আছে। রাজ এখন ব্যারাকপুরে, আমি বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি। এবং সবরকম সুরক্ষাবিধি মেনে চলছি, যাতে আমার পরিবার সুরক্ষিত থাকে। দয়া করে মাস্ক পরুন, স্যানিটাইজ করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন। ভাইরাস ফিরে এসেছে। সকলে সুরক্ষিত থাকুন’।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশি ওষুধ যাচ্ছে দেড় শর বেশি দেশে

error: Content is protected !!

জিৎ-শুভশ্রী করোনায় কাবু

আপডেট টাইম : ০৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ এপ্রিল ২০২১
অনলাইন বিনোদন ডেস্কঃ :