ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জার্নালিস্ট নেটওয়ার্ক এর আয়োজনে মাগুরায় দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাগুরায় ‘সংবাদ উপস্থাপন ও লেখার কৌশল’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক এর আয়োজনে জেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় অংশ নেন জেলার ৬০ জন সাংবাদিক।

সকাল ১০টায় কর্মশালার উদ্বোধন করেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু। প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক এর সদস্য সচিব দৈনিক সংবাদ ও এখন টিভির মাগুরা প্রতিনিধি রূপক আইচের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান অধ্যক্ষ আনিসুর রহমান খোকন, সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, দৈনিক প্রথম কথা পত্রিকার যুগ্ম সম্পাদক সুনীতি কুমার বিশ্বাস, সমকাল প্রতিনিধি কামরুল হাসান, এনটিভির মাগুরা স্টাফ করেসপন্ডেন্ট শফিকুল ইসলাম শফিকসহ স্থানীয় সংবাদ কর্মীরা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর বলেন, সাংবাদিকতায় পেশাদারিত্ব আনতে হলে দক্ষতা ও প্রশিক্ষণের কোন বিকল্প নেই। মফস্বলে সাংবাদিকদের প্রশিক্ষণের সুযোগ খুবই সীমিত। মাগুরা জার্নালিস্ট নেটওয়ার্ক সাংবাদিকদের প্রশিক্ষণের যে উদ্যোগ নিয়েছে সেটা খুবই প্রশংসনীয়। এ ধরণের উদ্যোগ বাস্তবায়নে আগামীতেও পাশে থাকার আশ্বাস দেন তিনি।

কর্মশালায় সাংবাদিকদের সংবাদ উপস্থাপন ও সংবাদ লেখার কৌশলসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষন প্রদান করেন ফ্রান্স ভিত্তিক আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি’র ঢাকা ব্যুরো প্রধান শফিকুল আলম। অনুষ্ঠান শেষে প্রশিক্ষনার্থীর মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কর্মী নেবে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক, রয়েছে বৈশাখী ভাতাসহ নানা সুবিধা

error: Content is protected !!

জার্নালিস্ট নেটওয়ার্ক এর আয়োজনে মাগুরায় দিনব্যাপী সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ অক্টোবর ২০২৩
মো. কামরুল হাসান, বিশেষ প্রতিনিধি :