ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জামিন পেলেন সাবেক এমপি দবিরুল

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) দবিরুল ইসলামের বিরুদ্ধে জমি দখল ও ১০ কোটি টাকা চাঁদা দাবির মামলায় জামিন মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১২ নভেম্বর) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবুল মনসুর মিঞা জামিন মঞ্জুর করেন। এ তথ্য নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী ফেরদৌস হাসান। তিনি জানান, “তার জামিন মঞ্জুর হয়েছে এবং মুক্তি পেতে কোনো বাধা নেই।”

গত ৩ অক্টোবর রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়ার রামনাথ হাট এলাকার একটি বাড়ি থেকে সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামকে গ্রেফতার করা হয়। এর আগে, ৩ সেপ্টেম্বর, ঠাকুরগাঁওয়ের ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলু বাদী হয়ে ১০ কোটি টাকা চাঁদা দাবি, জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে আদালতে মামলা করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, ঠাকুরগাঁও-২ আসনের বালিয়াডাঙ্গী উপজেলায় বেশ কয়েকজনের কাছ থেকে প্রায় ৭১ একর জমি কিনেছিলেন ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলু। পরবর্তীতে ওই জমিতে প্রতিষ্ঠান স্থাপন করতে গেলে সাবেক এমপির নেতৃত্বে তার লোকজন বাঁধা দেয় এবং এক পর্যায়ে ৫০ একরের বেশি জমি দখল করে নেয়। এরপর জমি উদ্ধারের জন্য ১০ কোটি টাকা চাঁদা দাবি করা হয়, না দিলে প্রাণনাশের হুমকিও দেয়া হয়।

এই মামলায় দবিরুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া, দবিরুলের সহযোগী হিসেবে ২৭ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকেও আসামি করা হয়েছে।

দবিরুল ইসলাম ১৯৮৬ সালের নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০১৮ সাল পর্যন্ত টানা আটবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। ২০২৪ সালে, তার ছেলে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী হন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কালিমার পতাকা অপসারণের প্রতিবাদে বিক্ষোভ ও মোটরসাইকেল শো-ডাউন

error: Content is protected !!

জামিন পেলেন সাবেক এমপি দবিরুল

আপডেট টাইম : ০৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
মোঃ জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :