ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জামিন নামঞ্জুর, সংসদ সদস্য আবদুর রউফ কারাগারে

কুষ্টিয়ায় বিএনপি কর্মী সুজন মালিথা (৪৫) হত্যা মামলার আসামি কুষ্টিয়া -৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রউফের জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কুষ্টিয়া আদালত।
আজ বৃহস্পতিবার রউফের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে ওই নির্দেশ দেন আদালত।  কুষ্টিয়া সদর আমলি আদালতের জিআরও শাখার পুলিশ কর্মকর্তা ইস্কেন্দার এ তথ্য নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুর থেকে রউফকে গ্রেপ্তার করে র‌্যাব। গভীর রাতে তাঁকে ঢাকার গোয়েন্দা শাখায় হস্তান্তর করা হয়। গত বুধবার সন্ধ্যায় তাঁকে কুষ্টিয়া সদর আমলি আদালতে হাজিরের জন্য সদর জিআরও শাখায় নেওয়া হয়। ২০ মিনিট তিনি সেখানেই চেয়ারে বসেছিলেন। এরপর আদালতে ওসি জানিয়েছিলেন, আদালত আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। পরে তাঁকে কারাগারে নেওয়া হয়।
কুষ্টিয়া মডেল থানা সূত্র জানায়, গত রোববার কুষ্টিয়া শহরের মিললাইন এলাকার লালন শাহ সড়কের আব্দুর রাজ্জাকের ছেলে সুজন হোসেন বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা করেন। কুষ্টিয়া সদর উপজেলার টাকিমারা গ্রামের ইসমাইল মালিথার ছেলে সুজন মালিথাকে হত্যার অভিযোগে দায়ের হওয়া মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলায় অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ১০-১২ জনকে। মামলায় রউফকে ৮ নম্বর আসামি করা হয়েছে।
রউফের স্ত্রী জান্নাতুন নাহার বলেন, আমার স্বামী একজন জনদরদি মানুষ। জনগণের জন্য কাজ করেন। ঘটনার পাঁচ বছর পর মিথ্যা মামলা দিয়ে তাঁকে ফাঁসানো হয়েছে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

পূজায় সিলেটে রেকর্ড গড়লেন পর্যটকেরা

error: Content is protected !!

জামিন নামঞ্জুর, সংসদ সদস্য আবদুর রউফ কারাগারে

আপডেট টাইম : ০৮:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ অক্টোবর ২০২৪
ইসমাইল হোসেন বাবু, স্টাফ রিপোর্টার :