ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ভেড়ামারায় জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী

জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সবাইকে রাজপথে থাকতে হবেঃ -আলীম স্বপন

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল আলীম স্বপন বলেছেন, জঙ্গি-সাম্প্রদায়িকতা, দলবাজি-দখলবাজি ও বাজার সিন্ডিকেট ধ্বংস করে জাসদের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠার চলমান আন্দোলনকে আরও বেগবান করতে হবে।

বিএনপি-জামায়াতের আগুন সন্ত্রাস মোকাবেলা ও পশ্চিমা শক্তির চোখ রাঙানীর তোয়াক্কা না করে আগামী জাতীয় সংসদ নির্বাচন সবাইকে রাজপথে থাকতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত ও সামগ্রিক উন্নয়ন কার্যক্রম চলমান রাখার স্বার্থেই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষুদ্র দলীয় মতাদশের উর্দ্ধে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র হাতকে শক্তিশালী করতে হবে। কেন্দ্রীয় জাসদ নেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন গতকাল বিকেলে কুষ্টিয়ার ভেড়ামারা বাসস্ট্যান্ডে উপজেলা জাসদের আয়োজনে দলের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে রাখা বক্তব্যে এসব কথা বলেন।

ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা’র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এসএম আনছার আলী’র সঞ্চালনায় অনুষ্ঠিত বিশাল জনসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় জাতীয় যুবজোটের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও ভেড়ামারা পৌরমেয়র আনোয়ারুল কবির টুটুল, কুষ্টিয়া জেলা জাসদের কৃষিবিষয়ক সম্পাদক বশির উদ্দিন বাচ্চু, জাসদ নেতা মইনুল হক ডাবলু, উপজেলা জাতীয় যুবজোট সভাপতি ও চাঁদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাফিজ তপন, পৌর জাসদের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল প্রমূখ।

জনসভা শেষে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভেড়ামারা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত তারকা ঐশীসহ অন্যান্য বরেণ্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

স্যার আমাকে চেনেন, এটাই বড় পাওয়া: এসপি মাসুদ

error: Content is protected !!

ভেড়ামারায় জাসদের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী

জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত সবাইকে রাজপথে থাকতে হবেঃ -আলীম স্বপন

আপডেট টাইম : ০৩:২৩ অপরাহ্ন, বুধবার, ১ নভেম্বর ২০২৩
ইসমাইল হোসেন বাবু, কুষ্টিয়া জেলা প্রতিনিধি :