ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জাতিসংঘ সদর দপ্তরে FWWMUN 2026-এ একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী ইয়াং ডেলিগেট শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী (তামরিন)

ওবায়দুল হক মানিকঃ

আন্তর্জাতিকভাবে স্বীকৃত Future We Want Model United Nations (FWWMUN) Conference 2026-এ একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী ইয়াং ডেলিগেট হিসেবে অংশগ্রহণ করে গৌরব অর্জন করেছেন শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী (তামরিন)। যদিও বাংলাদেশি বংশোদ্ভূত আরও কয়েকজন প্রতিনিধি সম্মেলনে অংশগ্রহণ করছেন, তাদের কারও পাসপোর্ট বাংলাদেশি নয়।

সম্মেলনের অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থিত United Nations Headquarters-এ তার আনুষ্ঠানিক ডেলিগেট নিবন্ধন (Delegate Registration) সম্পন্ন হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী তরুণ প্রতিনিধিদের সঙ্গে তিনি শান্তি, কূটনীতি, নেতৃত্ব, টেকসই উন্নয়ন (SDGs) এবং বৈশ্বিক সহযোগিতা বিষয়ক বিভিন্ন অধিবেশন ও আলোচনায় অংশগ্রহণ করছেন।

এই আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী (তামরিন) শুধু বাংলাদেশের নয়, সংযুক্ত আরব আমিরাতে বেড়ে ওঠা নতুন প্রজন্মেরও প্রতিনিধিত্ব করছেন। তার এই অর্জন প্রবাসী বাংলাদেশি সমাজের জন্য গর্ব, অনুপ্রেরণা এবং বিশ্বমঞ্চে বাংলাদেশি তরুণদের সক্ষমতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

তামরিন স্যাটেলাইট টেলিভিশন বাংলা টিভি-এর দুবাই ও উত্তর আমিরাত প্রতিনিধি এবং সিনিয়র সাংবাদিক শেখ ফয়সাল সিদ্দিকী ববির জ্যেষ্ঠ কন্যা। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, একজন বাংলাদেশি কন্যার জাতিসংঘের মতো আন্তর্জাতিক অঙ্গনে দেশের প্রতিনিধিত্ব করা নিঃসন্দেহে জাতির জন্য গর্বের বিষয়। এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ প্রজন্মের আত্মবিশ্বাস, নেতৃত্বের দক্ষতা এবং আন্তর্জাতিক সক্ষমতারও একটি উজ্জ্বল প্রতিফলন। ভবিষ্যতে আন্তর্জাতিক পরিসরে তার আরও সাফল্য কামনা করেছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, Future We Want Model United Nations (FWWMUN) বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ যুব নেতৃত্বভিত্তিক আন্তর্জাতিক সম্মেলন। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মেধাবী তরুণ-তরুণীরা এতে অংশ নিয়ে জাতিসংঘের কার্যক্রম, আন্তর্জাতিক কূটনীতি, নেতৃত্ব, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক বিভিন্ন ইস্যু নিয়ে বাস্তবধর্মী আলোচনা ও নীতিনির্ধারণী কার্যক্রমে অংশগ্রহণের অভিজ্ঞতা অর্জন করেন।

এ বছর (২০২৬) সংযুক্ত আরব আমিরাত থেকে বিভিন্ন দেশের প্রতিনিধিত্বকারী ১২ জন ইয়াং ডেলিগেটের একটি প্রতিনিধি দল FWWMUN সম্মেলনে অংশগ্রহণ করছে। তাদের মধ্যে শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী (তামরিন) একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী প্রতিনিধি হিসেবে বিশেষ মর্যাদা অর্জন করেছেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

জাতিসংঘ সদর দপ্তরে FWWMUN 2026-এ একমাত্র বাংলাদেশি পাসপোর্টধারী ইয়াং ডেলিগেট শেখ সিদরাতুল মুনতাহা সিদ্দিকী (তামরিন)

আপডেট টাইম : ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬
ওবায়দুল হক মানিক, আরব আমিরাত প্রতিনিধি :