ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

জাতিসংঘের ‘মিনেম্যাটা কনভেনশন অন মার্কারি’র পক্ষভুক্ত হলো বাংলাদেশ

মানব স্বাস্থ্য রক্ষায় পরিবেশকে পারদ ও পারদযৌগের দূষণ থেকে রক্ষা করতে বাংলাদেশ জাতিসংঘের ‘মিনেম্যাটা কনভেনশন অন মার্কারি’র পক্ষভুক্ত হয়েছে বাংলাদেশ। জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মোহাম্মদ আবদুল মুহিত বাংলাদেশ সরকারের পক্ষে ‘মিনেম্যাটা কনভেনশন অন মার্কারি’র অনুসমর্থনপত্র জাতিসংঘের কাছে গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। জাতিসংঘের পক্ষে এটি গ্রহণ করেন সংস্থাটির ট্রিটি বিভাগের প্রধান ডেভিড ন্যানোপোলোস। এই অনুসমর্থনপত্র দাখিলের মাধ্যমে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই কনভেনশনের পক্ষভুক্ত হয়েছে।
নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন বলছে, ‘মিনেম্যাটা কনভেনশন অন মার্কারি’র লক্ষ্য ও উদ্দেশ্য হলো মানব স্বাস্থ্য এবং পরিবেশকে পারদ ও পারদযৌগের দূষণ থেকে রক্ষা করা। পারদ দূষণ হ্রাসের লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কনভেনশনটি আমাদের পরিবেশ এবং বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের জীবন বাঁচাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পারদ জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এমন ১০টি রাসায়নিক পদার্থের মধ্যে অন্যতম। কনভেনশনে পক্ষভুক্ত হওয়ার মাধ্যমে বাংলাদেশ এই পৃথিবী ও মানব জাতিকে পারদ দূষণ বাঁচাতে গৃহীত বৈশ্বিক প্রচেষ্টার প্রতি তার দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর ২০১৩ সালে জাপানের কুমামোটোতে অনুষ্ঠিত কূটনৈতিক সম্মেলনে কনভেনশনটি স্বাক্ষরের জন্য সর্বপ্রথম উন্মুক্ত করা হয়েছিল। চুক্তিটি অনুসমর্থনের মাধ্যমে বাংলাদেশসহ ১৪১টি দেশ এই কনভেনশনের পক্ষভুক্ত হলো।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইন্টার কোর্স, উন্নয়নসংক্রান্ত নানা বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ

error: Content is protected !!

জাতিসংঘের ‘মিনেম্যাটা কনভেনশন অন মার্কারি’র পক্ষভুক্ত হলো বাংলাদেশ

আপডেট টাইম : ১০:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ এপ্রিল ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :