ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

জয়পুরহাটে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

জয়পুরহাট জেলার কালাই উপজেলায় পুনট ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের আয়োজনে একটি সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা।

১৫ অক্টোবর বিকাল ৩:০০ ঘটিকায় পুনট বাজারে অনুষ্ঠিত এই সমাবেশের সভাপতিত্ব করেন জয়পুরহাট জেলার বিএনপির সাবেক সদস্য মোঃ মোজাফফর হোসেন। জেলা যুবদলের সদস্য এফতাদুল হক সঞ্চালনা করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সদস্য অধ্যক্ষ এম এ গফুর মন্ডল, আনিছুর রহমান তালুকদার, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও সদস্য অধ্যক্ষ আলী হাসান মুক্তা, আব্দুস সামাদ বাবু, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাড. শাহনুর রহমান শাহীন, এবং জেলা আইনজীবী ফোরামের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. হারুনুর রশীদ।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও কালাই থানা বিএনপির সদস্য আব্দুস সবুর, জেলা বিএনপির সাবেক সদস্য ও থানা বিএনপির সদস্য মামুনুর রশীদ এবং জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাইসুল আলম রিপন।

সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে বক্তারা বিগত সরকারের আমলে দলের নেতাকর্মীদের উপর মামলা-হামলা, জেল-জুলুম, ও নির্যাতনের চিত্র তুলে ধরেন। তারা বলেন, “আওয়ামী সরকার যে একনায়কতন্ত্র সৃষ্টি করে দেশের জনগণকে অবরুদ্ধ করে রেখেছিলো, তা ভুলে গেলে চলবেনা। দেশের স্বার্থ সবার আগে এবং যারা জনগণের টাকা বিদেশে পাচার করেছে তাদের বিচারের আওতায় আনতে হবে।”

বক্তারা জানান, আগামী নির্বাচনে আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক জিয়ার এস্তেহার বাস্তবায়নে সবাইকে একসাথে কাজ করতে হবে এবং শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ নির্মাণ করতে হবে।

এই সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশে উপজেলা বিএনপি, বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং শহীদ জিয়ার সৈনিকেরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

অ্যাটকোর নতুন সভাপতি অঞ্জন চৌধুরী, সাধারণ সম্পাদক আব্দুস সালাম

error: Content is protected !!

জয়পুরহাটে সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪
মিশিকুল মন্ডল, জয়পুরহাট জেলা প্রতিনিধি :